Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনায় লকডাউন: সারপ্রাইজ ভিজিটে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে পুলিশ কমিশনার

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, গোটা রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরেই তিনি জানান, পরিস্থিতি ঠিক আছে কিনা তা দেখতে মাঝেমধ্যেই সারপ্রাইজ ভিজিটে বেরবে

করোনায় লকডাউন: সারপ্রাইজ ভিজিটে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে পুলিশ কমিশনার

শেষ আপডেট: 24 March 2020 10:29

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, গোটা রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরেই তিনি জানান, পরিস্থিতি ঠিক আছে কিনা তা দেখতে মাঝেমধ্যেই সারপ্রাইজ ভিজিটে বেরবেন তিনি। সঙ্গে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এই ঘোষণার কিছুক্ষণ পরেই তাঁকে দেখা গেল সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে পড়তে। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, লকডাউনের পরে পরিস্থিতি ঠিক কী রয়েছে তা দেখার জন্য মাঝেমধ্যেই পুলিশ কমিশনার অনুজ শর্মাকে নিয়ে সারপ্রাইজ ভিজিটে বেরবেন তিনি। আর পুরো বিষয়টির উপর নজর রাখবেন মুখ্যসচিব রাজীব সিনহা। তারপরেই দেখা যায় সারপ্রাইজ ভিজিটে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। অনুজ শর্মাকে নিয়ে প্রথমেই তিনি যান আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। তারপর কর্তৃপক্ষের হাতে মাস্ক তুলে দেন তিনি। আরজি কর মেডিক্যাল কলেজ থেকে কলকাতা মেডিক্যাল কলেজে যান মুখ্যমন্ত্রী। এই হাসপাতালকে ইতিমধ্যেই রাজ্যের করোনাভাইরাস রোগীদের চিকিৎসার প্রধান সেন্টার হিসেবে তৈরি করার কথা ভেবেছে স্বাস্থ্য দফতর। সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন কারও কোনও সমস্যা হচ্ছে কিনা। রাজ্যের তরফে সবরকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। এরপরে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও এসএসকেএম-এও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও সব পরিষেবা ঠিকমতো আছে কিনা তার খোঁজ নেন তিনি। কথা বলেব কর্তৃপক্ষ ও ডাক্তারদের সঙ্গে। কোনও প্রয়োজনে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সাহায্য করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সময় কলকারখানা, অফিস সব বন্ধ। সমস্যায় পড়েছেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। তাই তাঁদের জন্য ‘প্রচেষ্টা প্রকল্প’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় এই শ্রমিকদের মাসে হাজার টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার। মুখ্যমন্ত্রী আরও একবার রাজ্যবাসীর কাছে আবেদন করেছেন, এই পরিস্থিতিতে বাড়ির বাইরে না বেরতে ও সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় যতটা সম্ভব চেষ্টা করছে সরকার। কিন্তু সেইসঙ্গে মানুষকেও এগিয়ে আসতে হবে। তবেই এই ভাইরাস দূর করা সম্ভব হবে। মানুষকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

```