Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আমি যখন হাঁটি আমার ব্রেনও হাঁটে’: মমতা

দ্য ওয়াল ব্যুরো: ‘আমি যখন হাঁটি তখন আমার ব্রেনও হাঁটে। ভালো চিন্তা করলে ব্রেন ভালো থাকে। খারাপ চিন্তা করলে ব্রেনের সেলগুলো খারাপ হয়ে যায়।’ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দলের ছাত্রকর্মীদের ভালো চিন্তা করার পরামর্শ দিতে গিয়ে এইভাবেই ব

‘আমি যখন হাঁটি আমার ব্রেনও হাঁটে’: মমতা

শেষ আপডেট: 28 August 2018 11:33

দ্য ওয়াল ব্যুরো: ‘আমি যখন হাঁটি তখন আমার ব্রেনও হাঁটে। ভালো চিন্তা করলে ব্রেন ভালো থাকে। খারাপ চিন্তা করলে ব্রেনের সেলগুলো খারাপ হয়ে যায়।’ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে দলের ছাত্রকর্মীদের ভালো চিন্তা করার পরামর্শ দিতে গিয়ে এইভাবেই ব্রেনের প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন : জীবনে যদি কখনও হতাশা গ্রাস করে, কথাঞ্জলি পড়ে নিও: মমতা

কলেজে ছাত্রভর্তি নিয়ে বারবার দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র সংসদের। এর আগেও কখনও অধ্যাপকদের হয়রানি করা, কখনও বা কলেজে ছাত্র তাণ্ডবের কারণে দলের ছাত্রফ্রন্ট নিয়ে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। আগামীর রাজনৈতিক নেতৃত্বও উঠে আসবে তাদের ভেতর থেকে। ভবিষ্যতে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি থেকে রাজ্য এবং দেশ চালাবে আজকের ছাত্ররাই। তৃণমূল ছাত্র পরিষদের একাংশের মতে, আসলে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিতে চাইলেন শুধু ‘খারাপ চিন্তা’ করা আখের গোছানো ছাত্র কর্মীদের নয়, নিবেদিত প্রাণ কর্মীদের নিয়েই পরিচিতি লাভ করতে চান তিনি।

আরও পড়ুন :‘খুব দুষ্টুমি করো কলেজে’, আমাকে বলেছিল মানুদা

সেই কারণেই মঙ্গলবারের সভায় তাই ছাত্রদের ভালো চিন্তা করার পরামর্শ দিলেন দিদি। টেনে আনলেন ব্রেনের প্রসঙ্গ। বুঝিয়ে দিতে চাইলেন, দলের ছাত্রকর্মীদের উন্নত চরিত্রের মানুষ হওয়ার প্রয়োজনীয়তা। সামনেই লোকসভার ভোট। সেখানে পশ্চিমবঙ্গে আসন বাড়াতে বদ্ধ পরিকর বিজেপি। প্রায়ই বাংলায় আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। আবার রাজ্যের ৪২টা আসনে ৪২টাকেই পাখির চোখ করে রেখেছেন মমতা। জাতীয় রাজনীতির প্রেক্ষিতেও ক্রমশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কট্টর বিরোধী বলে পরিচিত লাভ করতে চান তিনি। তাই তৃণমূল ছাত্র পরিষদের সভাতেও কর্মীদের দলের জন্য নিবেদিত প্রাণ হওয়ার বার্তা দিলেন তিনি।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```