Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে পালালো আসামি

দ্য ওয়াল ব্যুরো:  পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে একেবারে ফিল্মি কায়দায় আদালত চত্বর থেকে বেড়িয়ে গাড়িতে উঠে পালিয়ে গেল ডাকাতি মামলার অভিযুক্ত। বৃহস্পতিবার আলিপুর জজ কোর্টে তোলা হয়েছিল শেখ রজ্জাক নামে বছর ২২ এর ওই অভিযুক্তকে। পুলিশ জানিয়েছ

পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে পালালো আসামি

শেষ আপডেট: 16 August 2018 11:06

দ্য ওয়াল ব্যুরো:  পুলিশের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে একেবারে ফিল্মি কায়দায় আদালত চত্বর থেকে বেড়িয়ে গাড়িতে উঠে পালিয়ে গেল ডাকাতি মামলার অভিযুক্ত। বৃহস্পতিবার আলিপুর জজ কোর্টে তোলা হয়েছিল শেখ রজ্জাক নামে বছর ২২ এর ওই অভিযুক্তকে। পুলিশ জানিয়েছে, ২০১৫ সালে যাদবপুর থানা এলাকায় একটি ডাকাতির মামলায় লালবাজারের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেফতার করেছিল। তখন থেকেই আলিপুর সেন্ট্রাল জেলে ছিল ওই অভিযুক্ত। আজ দুপুর আড়াইটে নাগাদ শুনানি শেষে কোর্ট ল কাপে নিয়ে যাওয়ার সময় আচমকাই ওই দুষ্কৃতী পুলিশ কর্মীর চোখে লঙ্কার গুড়ো ছিটিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পড়ে যান ওই পুলিশকর্মী। আর সুযোগ বুঝে হাত ছাড়িয়ে দৌড় লাগায় শেখ রজ্জাক। কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিল একটি গাড়ি। কেউ কিছু বুঝে ওঠার আগেই তাতে উঠে পালিয়ে যায় সে। ওই পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। কী ভাবে জেল থেকে আদালতে নিয়ে আসা ওই অভিযুক্তের হাতে লঙ্কার গুঁড়ো পৌঁছালো খতিয়ে দেখা হচ্ছে তা।

```