Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধ হল ডেডিকো জুটমিল, শ্রমিক বিক্ষোভে উত্তাল কেলভিনও

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা :  একই দিনে টিটাগরের দুটি জুটমিলে অশান্তির আঁচ। কর্তৃপক্ষ কাজ বন্ধের নোটিস ঝুলিয়ে দিয়েছে ভোরেই। তারফলে সোমবার সকালের শিফটে কাজে এসে ফিরে যেতে হল টিটাগড়ের ডেডিকো জুটমিলের শ্রমিকদের। কর্মহীন হয়ে পড়লেন ডেডিকো

বন্ধ হল ডেডিকো জুটমিল, শ্রমিক বিক্ষোভে উত্তাল কেলভিনও

শেষ আপডেট: 13 August 2018 09:36

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা একই দিনে টিটাগরের দুটি জুটমিলে অশান্তির আঁচ। কর্তৃপক্ষ কাজ বন্ধের নোটিস ঝুলিয়ে দিয়েছে ভোরেই। তারফলে সোমবার সকালের শিফটে কাজে এসে ফিরে যেতে হল টিটাগড়ের ডেডিকো জুটমিলের শ্রমিকদের। কর্মহীন হয়ে পড়লেন ডেডিকো জুটমিলের স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় আড়াই হাজার শ্রমিক। মিল কর্তৃপক্ষের বক্তব্য, উৎপাদন কমে যাওয়াতেই তাঁদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে শ্রমিকরা কর্তৃপক্ষের এই যুক্তি খারিজ করে দিয়েছেন। তাঁদের পাল্টা যুক্তি, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ আনছেন কর্তৃপক্ষ। আদতে পুজোর আগে বেতন ও বোনাস না দেওয়ার জন্যই মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। ক্ষোভে ফুঁসছেন তাঁরা। সকাল থেকেই শ্রমিক বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে  কেলভিন জুটমিল চত্বরেও। পরিস্থিতি মোকাবিলায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। নামানো হয়েছে র‍্যাফও। শ্রমিকদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ তাঁদের কাজের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কোনওমতে একই বেতনে বাড়তি কাজ করতে রাজি নন তাঁরা। এই নিয়ে সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভে সরগরম জুটমিল চত্বর। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তাই সতর্ক প্রশাসন। https://www.youtube.com/watch?v=W5NgcXSdLZ4  

```