Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্রান্সফরমারে ধাক্কা, লরি ঠেলতে গিয়ে বৈদ্যবাটিতে বিদ্যুৎস্পৃষ্ট ২০ জন শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: লরি ঠেলতে গিয়ে তড়িদাহত হলেন প্রায় পনেরো জন শ্রমিক (20 workers electrocuted while pushing lorry)! তবে বরাতজোরে বাঁচলেন মৃত্যুর মুখ থেকে। এই ঘটনায় বুধবার সকালে শোরগোল পড়ে যায় বৈদ্যবাটিতে (Baidyabati)। এদিন বৈদ্যবা

ট্রান্সফরমারে ধাক্কা, লরি ঠেলতে গিয়ে বৈদ্যবাটিতে বিদ্যুৎস্পৃষ্ট ২০ জন শ্রমিক

শেষ আপডেট: 24 August 2023 07:08

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: লরি ঠেলতে গিয়ে তড়িদাহত হলেন প্রায় পনেরো জন শ্রমিক (20 workers electrocuted while pushing lorry)! তবে বরাতজোরে বাঁচলেন মৃত্যুর মুখ থেকে। এই ঘটনায় বুধবার সকালে শোরগোল পড়ে যায় বৈদ্যবাটিতে (Baidyabati)।

এদিন বৈদ্যবাটি সুপার মার্কেটের কাছে একটি সুতো কলের সামনে দাঁড়িয়ে ছিল উত্তরপ্রদেশের একটি লরি। লরির ইঞ্জিন স্ট্রার্ট নিচ্ছিল না। তখন লরিচালক সুতো কলের শ্রমিকদের ডেকে লরিটি ঠেলতে বলেন। জন কুড়ি শ্রমিক বড় লরিটিকে পিছন থেকে ঠেলা শুরু করে।

আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রান্সফরমারে ধাক্কা মারে লরিটি। মুহূর্তের মধ্যে লরিটি বিদ্যুৎ সংযুক্ত হয়ে যায় (20 workers electrocuted while pushing lorry)। শ্রমিকরা তড়িদাহত হয়ে ছিটকে পড়েন রাস্তার এদিকে ওদিকে।

আশেপাশের মানুষ ছুটে এসে তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় তাঁদের। সুতো কলের শ্রমিক রাম ভরসে ও হনুমান সিং বলেন, “সুতো কলে গাড়ি আসবে বলে আমরা অপেক্ষা করছিলাম। ওই লরির ড্রাইভার বলল ইঞ্জিন স্ট্রার্ট নিচ্ছে না, একটু ঠেলে দিতে। আমরা সবাই মিলে লরিটিকে ঠেলতে লাগলাম। হাইটেনশান লাইনের নীচে একটি ট্রান্সফরমারে গিয়ে ধাক্কা মারে লরি। তারপর কী হল বুঝতে পারিনি। হঠাৎ ছিটকে পড়লাম। অল্পের জন্য প্রাণে বেঁচেছি।”

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন সিইএসসি কর্মীরা। দ্রুত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। লরি-সহ চালককে আটক করেছে শ্রীরামপুর থানার পুলিশ।

আরও পড়ুন: কখন চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩, হুগলিতে অধীর আগ্রহে শশী-চন্দ্রর মা বাবা


```