
শেষ আপডেট: 20 September 2018 18:30
গ্রামবাসীদের অভিযোগ, আজ থেকে দোকান বন্ধ হয়ে গেলে রেশনের জন্য যেতে হবে সাত কিলোমিটার দূরের কুলডিহা গ্রামে। এই পথে প্রায় তিন কিলোমিটার জঙ্গল পড়ে। এতটা রাস্তা পেরিয়ে রেশন সংগ্রহ করতে যেতে নারাজ বাসিন্দারা।
রমেশ নায়েক নামে এক গ্রামবাসীর কথায়, ‘‘আমাদের রেশন ডিলার খুবই খুবই ভালো মানুষ । কোনও কোনও দিন রাত্রি পর্যন্ত রেশন দিতেন তিনি। ধারেও রেশন দিয়েছেন অনেকে। কী কারণে তাঁকে সাসপেন্ড করা হল আমার কিছু বুঝতে পারছি না। ’’ একই মত নিমাই পাল নামে আরও এক গ্রামবাসীর। তিনি বলেছেন, ‘‘আমরা অন্য গ্রামে রেশন নিতে যাব না। আমাদের এখান থেকেই রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে।’’
ঘটনায় খুবই মর্মাহত রেশন ডিলার পঙ্কজবাবু। তিনি জানিয়েছেন, কিছু দিন আগে ফুড ইন্সপেক্টর প্রবোধ চন্দ্র ঘড়াই দোকানে এসে তাঁর কাছ থেকে ৫০, ০০০ টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকার করেছিলেন। তাই কৌশলে তাঁকে বরখাস্ত করা হয়েছে। অন্য দিকে, টাকা চাওয়ার ব্যাপারটা স্রেফ ধাপ্পা বলে উড়িয়ে দিয়েছেন ফুড ইন্সপেক্টর। তাঁর কথায়, দোকানের নথিপত্র সঠিক ছিল না। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন জামবিন থানার আইসি। তিনি গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন ঘটনার তদন্ত করে দেখা হবে।