Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দোকানে ঢুকে পর পর গুলি, চন্দ্রকোনায় চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো: দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। শনিবার সন্ধেয় ঘটনাটা ঘটেছে চন্দ্রকোনা টাউনের বওড়া গ্রামে। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত পলাতক। স্থানীয়দের কথায়, রাত তখন ৮টা। নিজের দোকানেই বসেছ

দোকানে ঢুকে পর পর গুলি, চন্দ্রকোনায় চাঞ্চল্য

শেষ আপডেট: 18 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। শনিবার সন্ধেয় ঘটনাটা ঘটেছে চন্দ্রকোনা টাউনের বওড়া গ্রামে। ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত পলাতক। স্থানীয়দের কথায়, রাত তখন ৮টা। নিজের দোকানেই বসেছিলেন সৌমিত্র রানা ওরফে সন্তু। দোকানের সামনে এসে দাঁড়ায় একটি মারুতি গাড়ি। তার থেকে নামে জনা চার-পাঁচ ব্যক্তি। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র। দোকানে ঢুকেই তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। রক্তাক্ত লুটিয়ে পড়েন সৌমিত্র। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। আততায়ীদের একজনকে ধরেও ফেলেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা টাউন থানার পুলিশ। ক্ষীরপাই হাসপাতালে প্রথমে ভর্তি করা হয় সৌমিত্রকে। পুলিশ জানিয়েছে, তাঁর অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। রাতের দিকে তাঁকে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘাটালের জলসারার বাসিন্দা সৌমিত্র বওড়া এলাকায় সিমেন্টের মিস্ত্রির কাজ করতেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পিছনে পারিবারিক যোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ঘটনার দিন যারা দোকানে ঢুকে গুলি চালিয়েছিল তাদের মধ্যে সৌমিত্রর এক শ্যালিকার স্বামী বর্ষা রানাও ছিল। তাকে দোকান থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখেছেন এলাকার অনেকেই। ধৃত ব্যক্তিকে জেরা করেও এই ব্যাপারে নিশ্চিত হয়েছে পুলিশ। ধৃতের নাম কার্তিক শাট। সে ঘাটালের গম্ভীর নগর এলাকার বাসিন্দা। পুলিশকে সে জানিয়েছে, গোটা ঘটনার ছক কষেছিল বর্ষাই। ঘটনার পরই সে এলাকা ছাড়া। তাকে খুঁজছে পুলিশ। বাকি অভিযুক্তদেরও খোঁজ শুরু হয়েছে।  

```