Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

চা খেতে গিয়েই লক্ষ্মীলাভ, মালদহে লটারির টিকিট কেটে কোটিপতি শ্যালক-ভগ্নিপতি

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: একটা লটারির (lottery) টিকিট রাতারাতি ভাগ্য বদলে দিল পান বিক্রেতার (shopkeepers)। মাত্র ৩০ টাকার টিকিট কেটে কয়েক ঘণ্টার মধ্যে কোটিপতি (1 crore) বনে গেলেন শ্যালক এবং ভগ্নিপতি। এই ঘটনাকে কেন্দ্র করে খুশির হাওয়া মালদহে

চা খেতে গিয়েই লক্ষ্মীলাভ, মালদহে লটারির টিকিট কেটে কোটিপতি শ্যালক-ভগ্নিপতি

শেষ আপডেট: 3 November 2022 06:37

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: একটা লটারির (lottery) টিকিট রাতারাতি ভাগ্য বদলে দিল পান বিক্রেতার (shopkeepers)। মাত্র ৩০ টাকার টিকিট কেটে কয়েক ঘণ্টার মধ্যে কোটিপতি (1 crore) বনে গেলেন শ্যালক এবং ভগ্নিপতি। এই ঘটনাকে কেন্দ্র করে খুশির হাওয়া মালদহের (Maldah) হরিশচন্দ্রপুরের সেই দুই পরিবারে। লটারিজয়ী দু'জনের নাম পিন্টু সাহা ও কৃষ্ণ দাস।

গত কয়েক সপ্তাহ ধরেই ডিয়ার লটারি দুর্নীতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে রাজ্যজুড়ে। এর মাঝেই লটারির টিকিট কেটে কোটি টাকা পুরস্কার জিতলেন হরিশ্চন্দ্রপুরের পিপলা গ্রামের দুই বাসিন্দা। জানা গেছে, পিন্টু সাহার একটি ছোট পানের দোকান আছে। সেই দোকান চালিয়েই পেট চালাতেন তিনি। সঙ্গে থাকতেন তাঁর শ্যালক কৃষ্ণ দাস।

বুধবার সন্ধেবেলা চা খেতে খেতে একটি লটারির দোকান থেকে দু'জনে একটি টিকিট কাটেন। বিকেল ৫:৫০ মিনিটে তাঁরা ওই টিকিট কাটেন। আর ডিয়ার লটারির ওই টিকিটের খেলা ছিল সন্ধে ৬ টার সময়। কিছুক্ষণ পরে খেলার ফলাফল দেখতেই রীতিমতো অবাক দু'জন। দেখেন, তাঁরাই জয়ী হয়েছেন। এরপরেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন শ্যালক-ভগ্নিপতি।

পরে তাঁরা জানান, অনেক কষ্ট করে সংসার চালাতে হয় তাঁদের। লটারির টিকিট কেটে এভাবে ভাগ্য ফিরবে, তা কল্পনাই করতে পারেননি। সবটাই তাঁদের কাছে স্বপ্নের মতো। পুরস্কারের এই টাকা দু'জনেই সমান ভাগে ভাগ করে নেবেন। আর আগেও যেভাবে তাঁরা এক সঙ্গে থাকতেন, এখনও তেমনই থাকবেন। এই ঘটনায় খুশি পরিবারের সকলেই।

দুয়ারে কড়া নাড়ছে শীতকাল, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই কমবে তাপমাত্রা!


```