Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বিয়েতে অমত পরিবারের, একই গাছে ফাঁস লাগিয়ে আত্মঘাতী দুই স্কুল পড়ুয়া

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: স্কুল পড়ুয়া (student) দু'জনেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। বিয়ে করে একসঙ্গে ঘর বাঁধতে চেয়েছিল। কিন্তু তারা এখনও যেহেতু অপ্রাপ্তবয়স্ক, তাই এখনই তাদের বিয়ে দিতে রাজি হয়নি দুই পরিবার। সেই দুঃখে একই গাছে ফাঁস লাগিয়ে আত্ম

বিয়েতে অমত পরিবারের, একই গাছে ফাঁস লাগিয়ে আত্মঘাতী দুই স্কুল পড়ুয়া

শেষ আপডেট: 22 September 2022 05:18

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: স্কুল পড়ুয়া (student) দু'জনেই প্রেমের সম্পর্কে জড়িয়েছিল। বিয়ে করে একসঙ্গে ঘর বাঁধতে চেয়েছিল। কিন্তু তারা এখনও যেহেতু অপ্রাপ্তবয়স্ক, তাই এখনই তাদের বিয়ে দিতে রাজি হয়নি দুই পরিবার। সেই দুঃখে একই গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা (suicide) করল সেই প্রেমিক-প্রেমিকা। বৃহস্পতিবার সকালে দেহ উদ্ধার হওয়ার পর থেকেই শোকের ছায়া নেমেছে নদিয়ার তেহট্ট (Tehatta) থানা এলাকায়।

ক্লাস টুয়েলভের পড়ুয়া সজল মণ্ডল তেহট্টের নাতনা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া। তার প্রেমিকা বিজয়া বিশ্বাস দেবনাথপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। জানা গেছে, বেশ কয়েকমাস ধরেই দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তাই বিয়ে করতে চেয়েছিল তারা। কিন্তু ছেলেমেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রাজি হয়নি পরিবার। তাদের আশঙ্কা ছিল, এখনই ওদের বিয়ে দিলে আইনি ঝামেলায় জড়াতে হতে পারে। এদিকে কোনওভাবেই একে অপরকে ছেড়ে থাকতে রাজি ছিল না ওরা। এরপরই চরম সিদ্ধান্ত নেয় দুই পড়ুয়া।

জানা গিয়েছে, ওদের পরিবার বিয়ের কথা মানতে না চাওয়ায় বুধবার দু'জনে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর সারারাত আর বাড়ি ফেরেনি কেউই। অনেক খুঁজেও হদিস মেলেনি দুই পড়ুয়ার। অবশেষে বৃহস্পতিবার সকালে করিমপুরের মহিষবাথান এলাকায় ঝুলন্ত অবস্থায় দু'জনের দেহ উদ্ধার হয়। একই গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায় প্রেমিক-প্রেমিকাকে। খবর পেয়ে করিমপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানেই দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

স্কুলের ছাত্রীকে অশ্লীল মেসেজ, কুপ্রস্তাব! জেলে গেল অভিযুক্ত প্রধান শিক্ষক


```