Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

রাজ্যে কোভিড-চিকিৎসার প্রোটোকল মানা হচ্ছে তো? হাসপাতালে হঠাৎ পরিদর্শনের জন্য নতুন দু'টি দল গড়ল স্বাস্থ্য দফতর

দ্য ওয়াল ব্যুরো: করোনা চিকিৎসায় এবার বিশেষ প্রোটোকল মনিটরিং টিম গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। একটি নয়, দু-দু'টি টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে সরকারি বিজ্ঞপ্তিতে। প্রতি টিমে ৩ জন করে সদস্য রয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এই নতুন দু'টি

রাজ্যে কোভিড-চিকিৎসার প্রোটোকল মানা হচ্ছে তো? হাসপাতালে হঠাৎ পরিদর্শনের জন্য নতুন দু'টি দল গড়ল স্বাস্থ্য দফতর

শেষ আপডেট: 26 June 2020 08:13

দ্য ওয়াল ব্যুরো: করোনা চিকিৎসায় এবার বিশেষ প্রোটোকল মনিটরিং টিম গঠন করল রাজ্য স্বাস্থ্য দফতর। একটি নয়, দু-দু'টি টিম গঠন করা হয়েছে বলে জানা গেছে সরকারি বিজ্ঞপ্তিতে। প্রতি টিমে ৩ জন করে সদস্য রয়েছেন। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এই নতুন দু'টি টিমের কাজ হবে সমস্ত কোভিড হাসপাতাল বা যেসব হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা চলছে, সেখানে আগে থেকে না জানিয়ে হঠাৎ করে পরিদর্শনে যাওয়া। সেখানে গিয়ে তাঁরা খতিয়ে দেখবেন কোভিড চিকিৎসার বিস্তারিত পদ্ধতি। কোভিড রোগীদের চিকিৎসা সমস্ত সরকারি প্রোটোকল মেনে হচ্ছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্যই এই বিশেষ টিম গড়া হয়েছে। শুধু চিকিৎসাই নয়, সেই হাসপাতালে কোনও কোভিড রোগীর মৃত্যু হলেও সেই সংক্রান্ত মেডিক্যাল রেকর্ড খতিয়ে দেখবে এই বিশেষ কমিটি। কখনও আবার কোনও করোনা আক্রান্তের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতাল পরিদর্শন করবেন কমিটির সদস্যরা। করোনা আক্রান্তদের মধ্যে যাঁদের কো-মরবিডিটি আছে তাঁদের কো-মরবিডিটির চিকিৎসা হচ্ছে কি না তাও দেখবে এই কমিটি। প্রথম টিমটিতে যে তিন জন চিকিৎসক রয়েছেন, তাঁরা হলেন ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর অমিতাভ চক্রবর্তী, ওই হাসপাতালেরই সহ-অধ্যাপক ডক্টর সুজয় সরকার, মেডিক্যাল অফিসার ডক্টর সৌরভ কুণ্ডু। দ্বিতীয় টিমটিতে রয়েছেন এসএসকেএমের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর নন্দিনী চট্টোপাধ্যায়, সহ-অধ্যাপক ডক্টর সটিকসিদ্ধান্ত, মেডিক্যাল অফিসার ডক্টর পরিমল মজুমদার। বস্তুত, এ রাজ্যের বিভিন্ন হাসপাতালেই প্রায়ই অভিযোগ উঠছে কোভিড চিকিৎসার নিয়ম না-মানা নিয়ে। কোথাও আবার শোনা যাচ্ছে, করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলেও ডেথ সার্টিফিকেটে তা লেখা হচ্ছে না। কো-মর্বিডিটি নিয়ে তো প্রথম থেকেই প্রশ্ন ও অভিযোগ উঠেছে রোগী পরিবারগুলির তরফে। সে বিষয়েই এবার ব্যবস্থা নিতে চলেছে রাজ্য। এই বিশেষ কমিটি পরিদর্শন করে বিভিন্ন হাসপাতালের প্রকৃত চিত্র তুলে ধরবে স্বাস্থ্য দফতরের সামনে। সেখানে অসঙ্গতি মিললে ব্যবস্থা নেওয়া হবে সরকারের তরফে।

```