Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রবিবার গঙ্গার তলা দিয়ে হাওড়া পৌঁছবে মেট্রোর দু'টি রেক, কলকাতার মুকুটে নয়া পালক

দ্য ওয়াল ব্যুরো: গঙ্গার উপর দিয়ে ব্রিটিশ আমলেই জুড়েছিল কলকাতা-হাওড়া (Kolkata- Howrah)। খুলে গিয়েছিল নতুন দিগন্ত। আর এবার গঙ্গার (Ganges) তলা দিয়েও জুড়তে চলেছে দুই জেলা। সৌজন্যে, কলকাতা মেট্রো (metro)। আজ, রবিবার কলকাতা মেট্রোর ইতিহাসে অন্

রবিবার গঙ্গার তলা দিয়ে হাওড়া পৌঁছবে মেট্রোর দু'টি রেক, কলকাতার মুকুটে নয়া পালক

শেষ আপডেট: 9 April 2023 02:19

দ্য ওয়াল ব্যুরো: গঙ্গার উপর দিয়ে ব্রিটিশ আমলেই জুড়েছিল কলকাতা-হাওড়া (Kolkata- Howrah)। খুলে গিয়েছিল নতুন দিগন্ত। আর এবার গঙ্গার (Ganges) তলা দিয়েও জুড়তে চলেছে দুই জেলা। সৌজন্যে, কলকাতা মেট্রো (metro)। আজ, রবিবার কলকাতা মেট্রোর ইতিহাসে অন্যতম একটি স্মরণীয় দিন। কারণ শুধু জেলা বা রাজ্য নয়, গোটা দেশের মধ্যে এই প্রথম কোনও নদীর তলা দিয়ে মেট্রোর ট্রায়াল রানের বন্দোবস্ত শুরু হবে।

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের মাধ্যমেই শহরের পূর্বে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ হয়ে, এসপ্ল্যানেড ছুঁয়ে গঙ্গার তলা দিয়ে মেট্রো পৌঁছবে হাওড়া ময়দানে। রবিবার যেহেতু এই লাইনে মেট্রো বন্ধ থাকে, তাই রেক দু'টি নিয়ে যাওয়ার জন্য আজকের দিনটিই বেছে নেওয়া হয়েছে। সূত্রের খবর, সকাল ৯টা নাগাদ সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ওই দু’টি রেক হাওড়া ময়দান অবধি নিয়ে যাওয়া হবে। মেট্রো কর্তৃপক্ষের আশা, দুপুর একটার মধ্যে সেটি হাওড়া ময়দানে পৌঁছে যাবে।

এই ইস্ট-ওয়েস্ট লাইনে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে এখনও বিদ্যুৎ সংযোগের কাজ হয়নি। তাই ওইটুকু জায়গা বিশেষ যন্ত্রের মাধ্যমে রেকগুলিকে টেনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে আবার বিদ্যুৎ পরিষেবা মিলবে। সূত্রের খবর, এই মুহূর্তে ইস্ট-ওয়েস্ট মেট্রোতে মোট ১৪টি রেক রয়েছে। তার মধ্যে থেকে দু’টি চলে যাবে হাওড়া ময়দানে। এরপর আগামী সপ্তাহেই এই দু’টি রেককে ট্রায়াল রানে নামানো হবে বলে জানাচ্ছে কলকাতা মেট্রো।

এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর এক আধিকারিক বলেন, দেশের মধ্যে প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতাতেই। এবার এই শহরের মুকুটেই নয়া পালক জুড়তে চলেছে। গঙ্গার প্রায় ৩২ মিটার নীচ দিয়ে যে মেট্রো লাইনে চালু হতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যে সারা দেশেই আগ্রহ তৈরি হয়েছে। প্রসঙ্গত, বৌবাজার এলাকায় এখনও মেট্রো লাইনের জটিলতা কাটেনি। পূর্বমুখী লাইন একেবারে তৈরি হয়ে গেলেও পশ্চিমমুখী লাইনের সমস্যা এখনও মেটেনি। এ বিষয়ে কলকাতা মেট্রোর এক শীর্ষকর্তা বলেন, খুব শিগগিরই এই সমস্যা মেটানোর চেষ্টা চলছে। এরপরই যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে।

সিপিএমের মিছিলের রুট বদল হুগলিতে, রিষড়ার সীমানাও ছুঁতে দেবে না পুলিশ


```