Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫৫ টাকায় গোটা মুরগি মিলবে! এই শুনে মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি এসে ৮৯ হাজার টাকা খোয়ালেন ব্যবসায়ী

দ্য ওয়াল ব্যুরো: গোটা মুরগি নাকি ৫৫ টাকায় মিলবে, এমনই টোপ দিয়ে মুর্শিদাবাদ থেকে এক ব্যবসায়ীকে শিলিগুড়িতে ডেকে নিয়ে ৮৯ হাজার টাকা হাতিয়ে পালিয়ে গেল দুই প্রতারক! পুলিশ তদন্ত শুরু করেছে, এখনও কেউ ধরা পড়েনি। তবে মুরগি বিক্রির নামে এভাবে

৫৫ টাকায় গোটা মুরগি মিলবে! এই শুনে মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি এসে ৮৯ হাজার টাকা খোয়ালেন ব্যবসায়ী

শেষ আপডেট: 25 August 2020 16:03

দ্য ওয়াল ব্যুরো: গোটা মুরগি নাকি ৫৫ টাকায় মিলবে, এমনই টোপ দিয়ে মুর্শিদাবাদ থেকে এক ব্যবসায়ীকে শিলিগুড়িতে ডেকে নিয়ে ৮৯ হাজার টাকা হাতিয়ে পালিয়ে গেল দুই প্রতারক! পুলিশ তদন্ত শুরু করেছে, এখনও কেউ ধরা পড়েনি। তবে মুরগি বিক্রির নামে এভাবে ব্যবসায়ীকে বোকা বানানোর ঘটনায় কার্যত হতবাক সকলে। পুলিশ জানিয়েছে, মুর্শিদাবাদ থেকে আসা ওই ব্যবসায়ীর নাম পীযূষ দাস। তিনি পুলিশকে জানিয়েছেন, কিছু দিন আগে তাঁর কাছে একটি ফোন আসে, শিলিগুড়িতে মুরগি বিক্রি করার কথা জানায় দু’‌জন। তারা নিজেদের পরিচয় দেয় অপূর্ব ঘোষ এবং জয় রসৌলি বলে। পীযূষবাবু আদতেই মুরগির ব্যবসা করেন, ফলে মুরগি বিক্রির ফোন আসায় তেমন সন্দেহ করেননি তিনি। শিলিগুড়ির দুই ব্যক্তি পীষূষবাবুকে জানায়, খুব সস্তায় তারা মুরগি সরবরাহ করবে। এক একটি গোটা মুরগি ৫৫ টাকা করে দেবে বলে জানায় তারা। স্বাভাবিক ভাবেই দরদাম করে কথা পাকা হয়। এর পরে গত ১০ আগস্ট শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে ডাকা হয় পীযূষবাবুকে। মুর্শিদাবাদ থেকে গাড়ি এবং টাকা নিয়ে মুরগি কিনতে চলে আসেন পীযূষবাবু। মুরগির অগ্রিম বাবদ জয় রসৌলি এবং অপূর্ব ঘোষ পীযূষ বাবুর কাছ থেকে ৮৯ হাজার টাকা নেয়। তাকে মুরগি নিতে ফাঁসিদেওয়া থানা এলাকার একটি পোলট্রি ফার্মে পৌঁছতে বলা হয়। যথারীতি অগ্রিম টাকা দেওয়ার পরে মুরগি নিতে পীযূষবাবু গাড়ি নিয়ে চলে যান ফাঁসিদেওয়া থানা এলাকার ঘোষপুকুরের পোল্ট্রি ফার্মে। কিন্তু সেখানে গিয়ে ওই দু’‌জকে দেখতে পান না চিনি। ফোন করলে দেখেন দু’‌জনেরই মোবাইল বন্ধ। এমনকি ওই ফার্মেও এ ব্যাপারে কেউ কিছুই বলতে পারেন না! এর পরেই পীযূষবাবু বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন তিনি। অনেকের কাছে জানতে চেয়েও ওই দুই ব্যক্তির কোনও হদিস না পেয়ে শেষে নিউ জলপাইগুড়ি থানার অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে।

```