Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মদ্যপ অবস্থায় নদীতে নামার মাশুল! ময়ূরক্ষীতে ডুবে মৃত্যু তৃণমূল নেতার জামাই-সহ দুজনের

দ্য ওয়াল ব্যুরো: পিকনিকে (picnic) গিয়েছিলেন ৫ অসমবয়সি বন্ধু (Friends)। নদীর (River) ধারে বসে চলছিল নির্বিঘ্নে মদ্যপান (Drinking)। কিন্তু সেটাই বিপদ ডেকে আনল। মদ্যপ (Drunk) অবস্থায় নদীতে নামার মাশুল দিতে হল জীবন দিয়ে। ময়ূরাক্ষী (Mayurakshi)

মদ্যপ অবস্থায় নদীতে নামার মাশুল! ময়ূরক্ষীতে ডুবে মৃত্যু তৃণমূল নেতার জামাই-সহ দুজনের

শেষ আপডেট: 29 August 2022 04:33

দ্য ওয়াল ব্যুরো: পিকনিকে (picnic) গিয়েছিলেন ৫ অসমবয়সি বন্ধু (Friends)। নদীর (River) ধারে বসে চলছিল নির্বিঘ্নে মদ্যপান (Drinking)। কিন্তু সেটাই বিপদ ডেকে আনল। মদ্যপ (Drunk) অবস্থায় নদীতে নামার মাশুল দিতে হল জীবন দিয়ে। ময়ূরাক্ষী (Mayurakshi) নদীতে নেমে মৃত্যু হল ২ জনের (Drowned)।

ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) সাঁইথিয়ার দেরিয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতদের নাম শুভেন্দু হাজরা ও শুভম দাস। এঁদের মধ্যে একজন আবার মহম্মদবাজারের এক তৃণমূল নেতার জামাই বলে জানা গেছে। সূত্রের খবর, শনিবার বিকালে বৈদ্যপুর এলাকার একটি লিচুবাগানে পিকনিক করার জন্য যান শুভেন্দু, শুভম এবং আরও ৩ জন। তারমধ্যেই ময়ূরাক্ষী নদীর ধারে বসে মদ্যপান করেন ওই ৫ জন। সেই অবস্থাতেই তাঁরা জলে নামেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যেতে শুরু করেন সকলেই। কোনও মতে ৩ জন পাড়ে উঠে আসতে পারলেও নদীতে তলিয়ে যান শুভেন্দু ও শুভম। জানতে পেরে সাঁইথিয়া থানায় খবর দেন এলাকার লোকজন। বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের নিয়ে পুলিশ গিয়ে পৌঁছায় রবিবার সকালে। তারপর নদী থেকেই বেশ কিছুক্ষণের চেষ্টায় দুই বন্ধুর মৃতদেহ উদ্ধার করা হয়।

পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শুধুই মদ্যপান করে জলে নামার ফলেই মৃত্যু হয়েছে দুই বন্ধুর, নাকি এর পিছনে কোনও রহস্য আছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

এক সপ্তাহ পরেই বিয়ে! যোগীরাজ্যে খাবার দিতে দেরি হওয়ায় ছুরি মেরে মেয়েকে খুন বাবার


```