Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভাবী স্ত্রীর নামে বিশাল অঙ্কের লোন, ধর্ষণ করে খুনের চেষ্টা হবু বর-দেওরের

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: হবু স্ত্রীর নামে নেওয়া লক্ষাধিক টাকার লোন শোধ না করার ফন্দি এঁটে তাঁকে ধর্ষণ (rape) করে খুনের চেষ্টা (attempt to murder) করল ভাবী বর ও তার ভাই। পুলিশের কাছে দু'জনের নামে এমনই অভিযোগ করেছেন নির্যাতিতা যুবতী

ভাবী স্ত্রীর নামে বিশাল অঙ্কের লোন, ধর্ষণ করে খুনের চেষ্টা হবু বর-দেওরের

শেষ আপডেট: 17 December 2022 07:51

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: হবু স্ত্রীর নামে নেওয়া লক্ষাধিক টাকার লোন শোধ না করার ফন্দি এঁটে তাঁকে ধর্ষণ (rape) করে খুনের চেষ্টা (attempt to murder) করল ভাবী বর ও তার ভাই। পুলিশের কাছে দু'জনের নামে এমনই অভিযোগ করেছেন নির্যাতিতা যুবতী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে (Narendrapur)।

অভিযোগ, যুবতীর মৃত্যু নিশ্চিত করতে তাঁর শরীরের বিভিন্ন অংশে জ্বলন্ত সিগারেটের ছ‍্যাঁকাও দেওয়া হয়। তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলায়। এদিকে ঘটনার পর থেকেই পলাতক দুই অভিযুক্ত। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

জানা গেছে, সম্প্রতি সাবির শেখ নামের এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের আগেই তাঁর নামে বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক টাকার লোন নিয়েছিল হবু বর। এরপর যুবতীকে মেরে ফেললে সেই লোন আর শোধ করতে হবে না, এই ভেবে তাঁকে খুন করার ফন্দি আঁটে সে।

এই পরিকল্পনা করেই হবু স্ত্রীকে প্রথমে বাড়ি থেকে ডেকে আনে সে। বেড়াতে যাওয়ার নাম করে ট্রেনে তোলে। পরে খাবারের সঙ্গে কিছু মিশিয়ে তাঁকে বেহুঁশ করে দেয় দু'জন। শিয়ালদহ স্টেশনে ট্রেন ঢোকার পরই জ্ঞান ফেরে যুবতীর। আবার তাঁকে বেঁহুশ করা দেয় হবু বর ও দেওর। অভিযোগ, এরপর ওই দু'জন মিলে তাঁকে ধর্ষণ করে নগ্ন অবস্থায় নরেন্দ্রপুর থানা এলাকার নতুনহাট রাস্তার পাশে ফেলে দেয়। তখনও বেহুঁশ ছিলেন ওই তরুণী। অভিযুক্তরা ভেবেছিল, যুবতী বোধহয় মারা গেছে।

তবে এত নির্যাতনের পরেও বেঁচেছিলেন তিনি। কিছু সময় পরেই স্থানীয় বাসিন্দারা ওই যুবতীকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুর থানার পুলিশ এসে নির্যাতিতাকে উদ্ধার করে প্রথমে সোনারপুর গ্রামীণ হাসপাতাল ও পরে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন চিকিৎসার জন্য। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আক্রান্ত মহিলা।

মাঝরাতে বিজেপি কর্মীর বাড়িতে আগুন, অভিযোগ ‘বগটুই’ করার চেষ্টা


```