Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নন্দীগ্রামে দিনমজুরের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও গয়না উদ্ধার, তদন্তে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিনকয়েক ধরেই কলকাতা শহরে একের পর এক জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি-সিবিআই। আর এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram) এক দিনমজুরের বাড়ি থেকে উদ্ধার (recover) হল দু'লাখ টাকা (cash) ও সোনা

নন্দীগ্রামে দিনমজুরের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও গয়না উদ্ধার, তদন্তে পুলিশ

শেষ আপডেট: 28 September 2022 09:08

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: দিনকয়েক ধরেই কলকাতা শহরে একের পর এক জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি-সিবিআই। আর এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে (Nandigram) এক দিনমজুরের বাড়ি থেকে উদ্ধার (recover) হল দু'লাখ টাকা (cash) ও সোনার গয়না (jewellery)। কয়েকদিন ধরেই নন্দীগ্রামের দাউদপুর এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে নানারকম অভিযোগ উঠছিল।

জানা গিয়েছিল, সে বিভিন্ন খাতে বিশাল অঙ্কের টাকা খরচ করছে। এমনকি জায়গাজমিও কিনছে। হঠাৎ করে সেই ব্যক্তি এত পরিমাণ টাকা কীভাবে পেল, তা নিয়ে সন্দেহ দানা বাঁধে। এরপরই জেলা পুলিশের নির্দেশে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালাতেই উদ্ধার হয় নগদ দু'লক্ষ টাকা এবং প্রায় এক লাখ টাকার সোনার গয়না। এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক আছে কিনা, তা নিয়ে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

নন্দীগ্রাম থানা পুলিশের এই অভিযান নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কোথা থেকে এত টাকা এলো, তার তদন্ত শুরু করেছে পুলিশ। নন্দীগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুমন রায় চৌধুরি জানান, বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তির কার্যকলাপে সন্দেহ হয় তাঁদের। এরপরই ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালাতেই উদ্ধার হয় লক্ষাধিক টাকা এবং সোনার গয়না। তবে পুলিশ যাওয়ার আগে খবর পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

অনুব্রতর মেয়ে সুকন্যার বিষয়–আশয় কত?‌‌ হিসেব জমা পড়ল নিজাম প্যালেসে


```