Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জগদ্দলে ফের বোমাবাজি, গুরুতর জখম ২, দুষ্কৃতীদের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী

দ্য ওয়াল ব্যুরো: জগদ্দলে (Jagaddal) দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক আতঙ্কে স্থানীয়রা। দিনের পর দিন বোমাবাজি (Bombing) গোলাগুলি সেখানে লেগেই আছে। সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির দরজাতেও বোম ফেলা হয়ে বারংবার। মঙ্গলবার বোমাবাজিতে আবারও উত্তপ্ত জগদ্দল। বো

জগদ্দলে ফের বোমাবাজি, গুরুতর জখম ২, দুষ্কৃতীদের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী

শেষ আপডেট: 15 September 2021 03:06

দ্য ওয়াল ব্যুরো: জগদ্দলে (Jagaddal) দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক আতঙ্কে স্থানীয়রা। দিনের পর দিন বোমাবাজি (Bombing) গোলাগুলি সেখানে লেগেই আছে। সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির দরজাতেও বোম ফেলা হয়ে বারংবার। মঙ্গলবার বোমাবাজিতে আবারও উত্তপ্ত জগদ্দল। বোমার আঘাতে জখমও হলেন ২ জন। নৃশংস! ডেনমার্কের দ্বীপে ডলফিন নিধন, সমুদ্রতটে পড়ে শয়ে শয়ে নিথর দেহ স্থানীয় সূত্রের খবরে জানা গেছে, এলাকার এক যুবক মহঃ সোনুর নেতৃত্বে হঠাৎ মঙ্গলবার রাতে জগদ্দলে চড়াও হয় দুষ্কৃতীরা। তারা এলাকায় বোমাবাজি করে। তাতে আহত হন অজিত কুমার সিং ও বিষ্ণুদেব যাদব নামের এলাকার দুই বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। বোমাবাজির খবর পেয়েই জগদ্দল থানার পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে। তারা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েকদিন ধরেই জগদ্দল এলাকায় বোমাবাজি চলছে। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির গেটে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```