Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোয় বাড়ি ফেরার পথে বেলডাঙায় মৃত মা-শিশু, রেজিনগরেও বাসের চাকায় পিষে মৃত্যু বাবা-মা-মেয়ের

অন্যদিকে, নবমীর রাতেই সাড়ে এগারোটা নাগাদ ঠাকুর দেখে বাড়ি ফেরার সময়ে, রেজিনগরের রাস্তায় বাসের চাকায় পিষে প্রাণ গেল স্বামী, স্ত্রী ও তাঁদের ১৩ বছরের মেয়ের।

পুজোয় বাড়ি ফেরার পথে বেলডাঙায় মৃত মা-শিশু, রেজিনগরেও বাসের চাকায় পিষে মৃত্যু বাবা-মা-মেয়ের

বেলডাঙায় মৃত মা-শিশু

শেষ আপডেট: 12 October 2024 21:25

দ্য ওয়াল ব্যুরো: পুজোর ছুটিতে বাড়ি ফেরার পথে মুর্শিদাবাদের বেলডাঙায় জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল মা ও শিশুর। আহত হয়েছেও একই পরিবারের আরও তিনজন। 

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা  সোমনাথ দাস শিলিগুড়ি থেকে পুজোj ছুটিতে মধ্যমগ্রামের বাড়িতেে ফিরছিলেন। শুক্রবার গভীর রাতে নিজের গাড়ি চালাচ্ছিলেন সোমনাথ। বেলডাঙায় জাতীয় সড়কে ডাম্পারের সঙ্গে সংঘর্ষ ঘটে গাড়ির। আহত হয় ৫ জন। 

পুলিশ সকলকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানেই প্রাণ যায় রুদ্রাণী দাস ও শিশুর। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মৃত শিশুর বাবা, দিদা ও মাসি।

অন্যদিকে, নবমীর রাতেই সাড়ে এগারোটা নাগাদ ঠাকুর দেখে বাড়ি ফেরার সময়ে, রেজিনগরের রাস্তায় বাসের চাকায় পিষে প্রাণ গেল স্বামী, স্ত্রী ও তাঁদের ১৩ বছরের মেয়ের।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি রেজিনগর থানার রেজিনগর বাসস্ট্যান্ড এলাকার। রাস্তার ধার দিয়ে মেয়েকে নিয়ে ফিরছিলেন ওই দম্পতি,  এমন সময় কলকাতা-শিলিগুড়ি নাইট সার্ভিস বাস পিছন থেকে ধাক্কা মেরে পিষে দিয়ে চলে যায় তাঁদের।

পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি বেলডাঙ্গা প্রথমিক সাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় তিন জনকে। ৩৪ বছরের অর্চনা হালদারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ৩৭ বছরের বিক্রম হালদার ও ১৩ বছরের অনন্যাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হসপিটালে পাঠানো হলে মারা যায় তারাও।

ঘটনায় শোকের ছায়া পরিবারে ও গোটা এলাকায়। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।


```