Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মানিকচকে বোমা ফেটে দুজনের মৃত্যু! ভোররাতে রক্তারক্তি কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: মালদহের (Maldah) মানিকচকে ভোররাতে ব্যাপক আতঙ্ক। বোমা (Bomb) ধতে গিয়ে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল চারপাশ। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম আরও চারজন। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়ে

মানিকচকে বোমা ফেটে দুজনের মৃত্যু! ভোররাতে রক্তারক্তি কাণ্ড

শেষ আপডেট: 17 July 2022 06:10

দ্য ওয়াল ব্যুরো: মালদহের (Maldah) মানিকচকে ভোররাতে ব্যাপক আতঙ্ক। বোমা (Bomb) ধতে গিয়ে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল চারপাশ। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। জখম আরও চারজন।

ঘটনাটি ঘটেছে মানিকচক থানার অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গোটা এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে থমথমে আবহাওয়া মানিকচকে।

সূত্রের খবর, গোপালপুরের চন্ডিপুর মাঠ এলাকায় রাতের অন্ধকারে চলছিল বোমা বাঁধার কাজ। তখনই হঠাৎ নিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বোমা বিস্ফোরণে মৃত্যু হয় দুজনের। মৃতরা হলেন, ফারজান আলি এবং সফিকুল ইসলাম। দুজনেরই বাড়ি গোপালপুর অঞ্চলে। যেখানে বোমা ফেটেছে সেই মাঠটি লোকালয় থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত বলে জানা গেছে।

ঘটনায় আহতরা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের অনুমান কোনও দুষ্কৃতীমূলক কাণ্ড ঘটানোর উদ্দেশেই বোমা বাঁধছিল ওই লোকজন। অসাবধানতা বশত বোমা ফেটে যায়।

আরও পড়ুন: বিবাহিত পুরুষের প্রেমে হাবুডুবু ক্লাস ইলেভেনের মেয়ে! তমলুকে পুলিশের দ্বারস্থ নিরুপায় বাবা


```