Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গণপিটুনিতে মৃত্যু দেওরের, খবর পেয়েই হার্ট অ্যাটাক বৌদির! মারা গেলেন তিনিও

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: গণপিটুনির জেরে মৃত্যু (death) হয়েছে দেওরের। এই খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তাঁর বৌদিও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতা (Amta) থানার সোমেশ্বর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অসিত মাজি (৪২) এবং

গণপিটুনিতে মৃত্যু দেওরের, খবর পেয়েই হার্ট অ্যাটাক বৌদির! মারা গেলেন তিনিও

শেষ আপডেট: 12 March 2023 06:49

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: গণপিটুনির জেরে মৃত্যু (death) হয়েছে দেওরের। এই খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তাঁর বৌদিও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতা (Amta) থানার সোমেশ্বর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অসিত মাজি (৪২) এবং লক্ষ্মী মাজি (৪৭)।

স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাত আটটা নাগাদ ওই সোমেশ্বরের বাসিন্দা অসিত মাজি সাইকেল চেপে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় এলাকারই দুই যুবক পাপাই পোল্লে এবং নয়ন গায়েন রাস্তা আটকে দাঁড়িয়েছিল বলে অভিযোগ। রাস্তা থেকে সরার জন্য অসিতবাবু একাধিকবার সাইকেলের বেল বাজান। এরপর তাদের পাশ কাটিয়ে যাওয়ার জন্য এগোতেই অসিতবাবুর সাইকেলের হ্যান্ডেল তাদের গায়ে লেগে যায়। এই নিয়ে বচসার সূত্রপাত।

অভিযোগ, সেই সময় ওই দুই যুবক অসিতবাবুকে ব্যাপক মারধর করে রাস্তাতেই ফেলে রেখে যায়। পরে তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়। তবে ভিতর ভিতর আঘাত যে গুরুতর ছিল, তা বোঝা যায় শুক্রবার।

জানা যায়, সেদিন সকালে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁকে উলুবেড়িয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার কথা বলেন চিকিৎসকরা। সেইমত রোগীকে উলুবেড়িয়ায় নিয়ে আসার পথে মৃত্যু হয়। এদিকে এই খবর বাড়িতে পৌঁছতেই হৃদরোগে আক্রান্ত হন অসিতবাবুর বৌদি লক্ষ্মীদেবী। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তাঁরও।

জোড়া মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে তাঁদের পরিবার। শোকস্তব্ধ গোটা এলাকাও। এদিকে ঘটনার পরেই অভিযুক্ত দুই যুবক এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। পরে শুক্রবার রাতে তাদের নামে আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের মৃতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে আমতা থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ প্রকাশ্যে আসবে।

বন্দে ভারতে ফের পাথর ছোড়ার অভিযোগ! ভাঙল জানালার কাচ, প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা


```