Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভালবাসার অমোঘ টান, গাভী বাছুরকে নিয়ে যেতে দেবে না ষাঁড়! পুলিশের রাস্তা আটকে দাঁড়াল

দ্য ওয়াল ব্যুরো: গরু কিনে গাড়িতে তুলছিলেন দুই ব্যবসায়ী (buyer)। শিং উঁচিয়ে তেড়ে এল এক ষাঁড়। এলাকার গরু নিয়ে যাওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াল সে। অবোলা জীবের এই ভালবাসা দেখে তাজ্জব ময়নাবাসী। টানা তিন ঘণ্টা ধরে ব্যবসায়ীদের গাড়িতে গরু (cow) ও দুটো

ভালবাসার অমোঘ টান, গাভী বাছুরকে নিয়ে যেতে দেবে না ষাঁড়! পুলিশের রাস্তা আটকে দাঁড়াল

শেষ আপডেট: 20 April 2023 11:27

দ্য ওয়াল ব্যুরো: গরু কিনে গাড়িতে তুলছিলেন দুই ব্যবসায়ী (buyer)। শিং উঁচিয়ে তেড়ে এল এক ষাঁড়। এলাকার গরু নিয়ে যাওয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াল সে। অবোলা জীবের এই ভালবাসা দেখে তাজ্জব ময়নাবাসী। টানা তিন ঘণ্টা ধরে ব্যবসায়ীদের গাড়িতে গরু (cow) ও দুটো বাছুরকে তুলতে দিল না ওই ষাঁড় (bull)। নিজের মত করে একপ্রকার তাণ্ডব চালিয়ে গেল। কখনও দুই শিং উচু করে তাড়া করল তো কখনও গাড়ির সামনে প্রাচীরের মত দাঁড়িয়ে থাকল। ঘটনাটি ঘটেছে ময়না থানার চরণদাস গ্রামে। জোড়া গাভী ও জোড়া বাছুর কিনেছিলেন ওই দুই ব্যবসায়ী। কিন্তু গাড়িতে তোলার সময় যত গন্ডগোল বাঁধে। ষাঁড়কে কিছুতেই বশে আনা গেল না। ব্যবসায়ীরাও ঠাঁয় দাঁড়িয়ে থাকলেন। এলাকার লোকজন আস্তে আস্তে জড়ো হলেন ঘটনাস্থলে।

স্থানীয় বাসিন্দারা খবর দিলে ঘটনাস্থলে পুলিস এসে পৌঁছয়। তাঁরা বাসিন্দা এবং ব্যবসায়ী দুই তরফের কথা শোনেন। বেশ কিছু দিন ধরে এলাকায় ষাঁড় চুরি যাচ্ছে। বাসিন্দাদের সন্দেহ, এই দুই ব্যক্তিই হয়তো ষাঁড় চুরি করে পালাচ্ছিল। কিন্তু অভিযুক্তরা জানান, তারা গরু চারটি কিনেছেন। এরপর গরু সমেত দুই ব্যবসায়ীকে থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পুলিশ।

কিন্তু সে আরেক যুদ্ধ। গাভী ও বাছুরকে গাড়িতে তুলে আনতে নাকানি চোবানি খেল পুলিশও। ষাঁড়ের গুঁতোয় জখম হলেন এক কনস্টেবল। সারা রাত ওই দুই ব্যবসায়ীকে জেরা করে পুলিশ। এমনকী পরের দিন সকালে গরুর আসল মালিকদেরও থানায় ডাকা হয়। তাঁরা সব কাগজপত্র দেখান। তারপর ওই দুই ব্যবসায়ীকে পুলিশ গরুগুলিকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়।

ময়না থানার আইসি কৃষ্ণেন্দু প্রধান বলেন, 'ওই দুই ব্যবসায়ী মোট চারটি গোরু কিনেছিলেন। তার কাগজপত্র আমরা দেখেছি। আসলে আমাদের কাছে বেশ কিছুদিন ধরে ষাঁড় চুরির খবর আসছিল। যদিও সব খতিয়ে দেখার পর আমরা তাঁদের গরুগুলি ফিরিয়ে দিয়েছি।'

পুলিশ সূত্রে খবর, দুই ব্যবসায়ীর বাড়ি তমলুক থানার শ্রীরামপুর মনমোহনচক গ্রামে। তাঁরা চরণদাসচক গ্রামে এক ব্যক্তির কাছ থেকে চারটি গরু কেনেন। এমনকী গরুর পুরো দাম চুকিয়েও দেন। তবে ওই ষাঁড়ের জন্য যত বিপত্তি ঘটে। ব্যবসায়ীদের আক্ষেপ, ষাঁড়টি যদি অতক্ষণ রাস্তা না আটকাত, তবে সারা রাত থানায় থাকতে হত না।

মর্মান্তিক! প্রচণ্ড গরমে ঘরের বাইরে খোলা জায়গায় শুয়েছিলেন মহিলা, টেনে নিতে এল বাঘ! তারপর…


```