Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

কাটমানি বিক্ষোভ এ বার মন্ত্রীর দোরগোড়ায় , হুগলিতে অস্ত্র আইনে গ্রেফতার দুই বিজেপি নেতা

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কাটমানি বিক্ষোভ এ বার আছড়ে পড়ল রাজ্যের মন্ত্রীর বাড়ির দরজায়। আর সেই ঘটনায় গ্রেফতার করা হল দুই বিজেপি নেতাকে। শুক্রবার সকালে চুঁচুড়ায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্তর বাড়ির সামনে কাটমানি ফ

কাটমানি বিক্ষোভ এ বার মন্ত্রীর দোরগোড়ায় , হুগলিতে অস্ত্র আইনে গ্রেফতার দুই বিজেপি নেতা

শেষ আপডেট: 28 June 2019 18:17

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কাটমানি বিক্ষোভ এ বার আছড়ে পড়ল রাজ্যের মন্ত্রীর বাড়ির দরজায়। আর সেই ঘটনায় গ্রেফতার করা হল দুই বিজেপি নেতাকে। শুক্রবার সকালে চুঁচুড়ায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের হুগলি জেলা সভাপতি তপন দাশগুপ্তর বাড়ির সামনে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি। হাতে প্ল্যাকার্ড নিয়ে, রাস্তায় বসে পড়ে চলে স্লোগান। ওই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে বিজেপি-র দুই নেতা সুরেশ সাউ এবং রাজীব নাগকে। তপন দাশগুপ্তর ঘনিষ্ঠ একজন চুঁচুড়া থানায় এই দুই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করেন। অভিযোগ, বিজেপি-র এই দুই নেতা বোমা-বন্দুক ও লোকলস্কর নিয়ে হামলা করতে এসেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অস্ত্র আইনে গ্রেফতার করেছে দু'জনকে। শনিবার তাঁদের জেলা আদালতে পেশ করা হবে। বিজেপি-র দাবি, মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে তাদের দুই নেতাকে। শনিবার সকালে চুঁচুড়া থানার সামনে আবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। কয়েক মাস আগেও এই অঞ্চলে তপন দাশগুপ্তর দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। কিন্তু লোকসভায় এখানে বিপর্যয়ের মুখে পড়েছে শাসকদল। হাতছাড়া হয়েছে হুগলি আসন। মন্ত্রীর নিজের বিধানসভা সপ্তগ্রামেও পিছিয়ে তৃণমূল। কিন্তু মন্ত্রীর বাড়ির দোরগোড়ায় বিক্ষোভ, রাজ্যে এই প্রথম। ফলে শাসকদলও বিষয়টিকে ভাল ভাবে নেয়নি। তবে শনিবার ধৃত দুই বিজেপি নেতাকে কোর্টে তোলার সময় একপ্রস্থ হট্টগোল হবে বলেই মনে করছেন অনেকে।

```