দ্য ওয়াল ব্যুরো: নববর্ষ উদযাপনের (new year ) (celebration) রাতে পশ্চিম দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায় বচসার জেরে এক ব্যক্তিকে খুনের ঘটনায় গ্রেফতার (arrest) প্রতিবন্ধী ভিখারী (disabled beggar) সহ ২। শনিবার সুভাষ নগর এলাকায় রাস্তার পাশে ঝোপঝাড় থেকে উদ্ধার হয় চন্দন নামে নিহত ব্যক্তির দেহ। তাঁক বুকে, কলার বোনের কাছে ছুরির (knife) আঘাতের দাগ ছিল। পুলিশ জানিয়েছে, তদন্তে প্রকাশ, চন্দন আনসাল প্লাজার সামনে দুজন বন্ধুর সঙ্গে নববর্ষ সেলিব্রেট করছিলেন। রাত প্রায় আড়াইটে নাগাদ তিনি সুভাষ নগরে একটি হোটেলের বাইরের দোকান থেকে সিগারেট কিনতে যান। চন্দন মদের (drunken)নেশায় আচ্ছন্ন ছিলেন। ওদিকে হোটেলের কাছেই রাস্তায় বসে থাকা সন্তোষ পাজিয়ার নামে ভিখারীও নেশা করে ছিল। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। অভিযোগ, চন্দন তাকে গালিগালাজ, মারধর করেন। এর মধ্যেই ঘটনাস্থলে স্কুটি চড়ে হাজির হয় জনৈক বিনোদ যে ওই ভিখারীর দেখাশোনা করে। ভিখারীর কাছে থাকা ছুরি দিয়ে চন্দনকে কোপাতে থাকে বিনোদ।
ডিসিপি (ওয়েস্ট) উর্বিজা গোয়েল বলেন, বিনোদ ছুরিটা সঙ্গে নিয়ে বাড়ি চলে যায়। সন্তোষ চন্দনের দেহের কাছেই শুয়ে থাকে যাতে সে প্রতিবন্ধী হওয়ার কারণে কারও সন্দেহ না হয়। দুজনকেই গ্রেফতার করে তদন্ত চালানো হচ্ছে। ছুরি, রক্তমাখা জামাকাপড়, চন্দনের মোবাইল, বিনোদের স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে।