Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জন্মদিনেই গণধর্ষিতা উনিশের তরুণী, চার জনের বিরুদ্ধে দায়ের জিরো এফআইআর

দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের আয়োজন হয়েছিল ভালোই। চার বন্ধু মিলে সবটাই গুছিয়েছিল। কেক কাটার পরেই তরুণী বোঝেন পুরোটাই একটা ফাঁদ। ততক্ষণে পালিয়ে যাওয়ার রাস্তা বন্ধ। রাতভর বছর উনিশের মেয়েটার উপর পাশবিক নির্যাতন চালায় চার জন। ঘটনা মুম্বইয়ের চুনাভা

জন্মদিনেই গণধর্ষিতা উনিশের তরুণী, চার জনের বিরুদ্ধে দায়ের জিরো এফআইআর

শেষ আপডেট: 1 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের আয়োজন হয়েছিল ভালোই। চার বন্ধু মিলে সবটাই গুছিয়েছিল। কেক কাটার পরেই তরুণী বোঝেন পুরোটাই একটা ফাঁদ। ততক্ষণে পালিয়ে যাওয়ার রাস্তা বন্ধ। রাতভর বছর উনিশের মেয়েটার উপর পাশবিক নির্যাতন চালায় চার জন। ঘটনা মুম্বইয়ের চুনাভাট্টি এলাকার। তরুণী ঔরঙ্গাবাদের বাসিন্দা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত চার জনের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঔরঙ্গাবাদের বেগমপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে তরুণীর চিকিৎসা চলছে। ধর্ষণের প্রমাণ মিলেছে। তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও ট্রমার মধ্যে রয়েছেন তিনি। পুলিশকে তরুণী জানিয়েছেন, মুম্বইতে দাদার বাড়িতে থাকতেন তিনি। জন্মদিনে সেখানেই এসেছিল ওই চার জন। তারাই নির্যাতন চালায় তরুণীর উপর। ঘটনা ৭ জুলাইয়ের। পুলিশ জানিয়েছে, লজ্জা ও আতঙ্কের কারণে পুরো ব্যাপারটাই চেপে গিয়েছিলেন তরুণী। খবর সামনে আসে গত ৩০ জুলাই। তরুণী ততদিনে ঔরঙ্গাবাদে ফিরে গেছেন। শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তাঁর পরিবার জানিয়েছে, খাবার খাওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। কারও সঙ্গে কথাবার্তাও বিশেষ বলতেন না। পরে পরিবারের চাপে তিনি গোটা ঘটনা জানান। যৌনাঙ্গে ক্ষত নিয়ে ওই দিনই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। অজ্ঞাতপরিচয় চার যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন তরুণীর বাব। এর পরেই ঔরঙ্গাবাদ পুলিশ এই মামলা মুম্বই পুলিশের হাতে স্থানান্তর করে। দায়ের করা হয় জিরো এফআইআর। ঘটনা যে জায়গারই হোক না কেন, যে কোনও পুলিশ স্টেশনেই সে বিষয়ে এফআইআর দায়ের করা যায়। একেই বলে জিরো এফআইআর।  পরে সংশ্লিষ্ট থানায় সেই এফআইআর-এর কপি পাঠিয়ে দেওয়া হয়। মুম্বই পুলিশ জানিয়েছে, ঘটনার অভিযোগ জমা পড়তে অনেকটাই দেরি হয়েছে। তদন্ত শুরু হয়েছে। এখনও কাওকে গ্রেফতার করা যায়নি। উন্নাও ধর্ষণ কাণ্ডের ফয়সালা এখনও হয়নি, এর মধ্যেই জামশেদপুরের টাটানগর রেল স্টেশনে বছর তিনেকের এক শিশু কন্যার ধর্ষণের ঘটনায় তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। শিশুটিকে তার মায়ের পাশ থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এর পর সারা শরীর ক্ষতবিক্ষত করে মাথা কেটে ফেলে দেওয়া হয় ঝোপের মধ্যে। ফের মুম্বইয়ে এক তরুণীর গণধর্ষণের ঘটনা সামনে এল।

```