Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি কর্মীর গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য গড়বেতায়

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: এক বিজেপি কর্মীর গ্রেফতারি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল গড়বেতায়। তাঁর কাছ থেকে গুলি ও বন্দুক উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। অন্যদিকে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে বিজেপি। পুলিশ জানিয়েছে, ধৃ

বিজেপি কর্মীর গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য গড়বেতায়

শেষ আপডেট: 19 December 2019 09:54

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: এক বিজেপি কর্মীর গ্রেফতারি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল গড়বেতায়। তাঁর কাছ থেকে গুলি ও বন্দুক উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। অন্যদিকে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে বিজেপি। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম দীনবন্ধু দাস ওরফে কালু। বিভিন্ন অপরাধের ঘটনায় দীর্ঘদিন ধরে তাঁর খোঁজ চলছিল। বুধবার গোপনসূত্রে তারা খবর পায়, একটি চার চাকার গাড়ি নিয়ে গড়বেতার নিজের বাড়িতে ফিরছে দীনবন্ধু। রাস্তায় প ওই গাড়িটিকে আটক করা হলে, গাড়ি থেকে নেমে জঙ্গলে গা ঢাকা দেয় দীনবন্ধু। এরপর বেশ কিছুক্ষণ লুকিয়ে থাকার পর অবশেষে ধরা পড়ে ওই যুবক। তাকে গড়বেতা থানায় নিয়ে যাওয়া হয়। তার কাছ থেকে একটি বন্দুক ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গড়বেতার বিজেপির মধ্যম মণ্ডল সভাপতি তন্ময় দোগরি বলেন, ‘‘বিজেপি কর্মীদের পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। এটা নতুন কোনও ঘটনা নয়। আমাদের কর্মী দীনবন্ধুকেও মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। কিন্তু এভাবে বিজেপিকে আটকানো যাবে না।’’ গড়বেতার তৃণমূল নেতা সেবাব্রত ঘোষ অবশ্য বলেন, ‘‘গুলি বন্দুক নিয়ে অশান্তি সৃষ্টি বিজেপির কালচার হয়ে দাঁড়িয়েছে। পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করায় এ বার হয়তো এলাকায় সন্ত্রাস কিছুটা কমবে।’’

```