Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তপ্ত পটাশপুর

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা সৃষ্টি হল পটাশপুরে। জানা গেছে, পটাশপুর থানার ধকড়াবাঁকা গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির নাম বাসুদেব মাজি (৪০)। পঞ্চায়েত ভোটের কিছু পরে এলাকার তৃণমূল কর্মীরা তাঁকে মারধর ক

বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তপ্ত পটাশপুর

শেষ আপডেট: 19 September 2019 10:57

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে উত্তেজনা সৃষ্টি হল পটাশপুরে। জানা গেছে, পটাশপুর থানার ধকড়াবাঁকা গ্রামের বাসিন্দা ওই ব্যক্তির নাম বাসুদেব মাজি (৪০)। পঞ্চায়েত ভোটের কিছু পরে এলাকার তৃণমূল কর্মীরা তাঁকে মারধর করেছিল। পরিবারের দাবি, মাথায় আঘাত পেয়ে তখন থেকেই অসুস্থ ছিলেন তিনি। প্রথমে পটাশপুর ব্লক হাসপাতালে ও পরে তমলুক জেলা হাসপাতালে কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। এরপর থেকে ছিলেন বাড়িতেই। বুধবার রাতে মৃত্যু হয় সক্রিয় ওই বিজেপি কর্মীর। বাসুদেবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর বাড়ির সামনে জড়ো হন এলাকার বিজেপি কর্মীরা। বাসুদেব মাজির মৃতদেহ নিয়ে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভও দেখাতে শুরু করেন ওই কর্মী সমর্থকরা। স্থানীয় বিজেপি নেতা দেবম পালের অভিযোগ, পঞ্চায়েত ভোটের কিছুদিন পরে এলাকার তৃণমূল নেতা বিশ্বজিৎ জানার হাতে আক্রান্ত হন বাসুদেব। হাসপাতালেও ভর্তি ছিলেন। মাথায় আঘাত ছিল। তার জেরেই মৃত্যু। তৃণমূলের পাল্টা দাবি, ওই দিন বাসুদেবের পাল্টা মারে জখম হয়েছিলেন তাদের দলের কর্মী বিশ্বজিৎও। তিনি এখনও কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। তৃণমূল নেতা তাপস মাঝি বলেন, “দুরারোগ্য রোগে মৃত্যু হয়েছে তাঁর। মিথ্যে দোষারোপ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। বরং ওর মারে জখম হয়ে এখনও আমাদের কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাকে ঘিরে রাজনীতি করতে চাইছে বিজেপি।” মৃতের পরিবারের তরফে এখনও পটাশপুর থানায় কোনও অভিযোগ জমা পড়েনি বলে জানা গেছে।

```