দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : অনুষ্ঠানের রিহার্সাল চলাকালীন টিএমসিপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হল বেলুড়ের লালবাবা কলেজ। মারপিটে জড়িয়ে পড়ে ছাত্রীরাও। খবর পেয়ে আসে বেলুড় থানার পুলিশ।
কলেজ সূত্রে খবর, ক্ষমতা দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছিল বেশ কিছুদিন ধরেই। বৃহস্পতিবার, কলেজে একটি অনুষ্ঠানের জন্য রিহার্সাল চলছিল। তখন এক গোষ্ঠীর লোক চড়াও হয় অন্য গোষ্ঠীর উপর।
https://www.youtube.com/watch?v=Wdh3ET7A-xU&feature=youtu.be
কলেজে টিএমসিপি নেতা অভিজিৎ রায় অভিযোগ করেন, কলেজের প্রাক্তন ইউনিট সভাপতি সুমনা বন্দ্যোপাধ্যায় আজ কলেজে এসে এক ছাত্রীকে মারধর করেন। সঙ্গে ছিল বহিরাগতরা। তিনি বলেন, “বহিরাগতদের নিয়ে এসে কলেজের ছাত্রছাত্রীদের উপর চড়াও হয়েছিলেন উনি। কলেজের পড়ুয়ারা বাধা দিলে তাঁদের সঙ্গে ঝামেলা শুরু হয়।”
অন্যদিকে নিজেকে কলেজের ইউনিট সভাপতি বলে দাবি করে সুমনা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, অভিজিৎ রায় সহ আরও কয়েকজন তাঁকে পরিকল্পনা করে হেনস্থা করেছে ও মারধর করেছে।
দু’তরফই বিষয়টি নিয়ে দলের উচ্চতর নেতৃত্বের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।