Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

ভর দুপুরে হাওড়া জেলের পাঁচিল টপকে পালালো বন্দি

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : ফের হাওড়া জেলা সংশোধনাগার থেকে পালিয়ে গেল এক বন্দি।  রাতের অন্ধকারে নয়, একেবারে দিনে দুপুরে। জানা গেছে পলাতক বন্দি ইসমাইল শেখকে বধূ নির্যাতনের মামলায় গ্রেফতার করা হয়েছিল। আজ বেলা বারোটা কুড়ি মিনিট নাগাদ রক্ষীদের নজ

ভর দুপুরে হাওড়া জেলের পাঁচিল টপকে পালালো বন্দি

শেষ আপডেট: 19 September 2018 10:27

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : ফের হাওড়া জেলা সংশোধনাগার থেকে পালিয়ে গেল এক বন্দি।  রাতের অন্ধকারে নয়, একেবারে দিনে দুপুরে। জানা গেছে পলাতক বন্দি ইসমাইল শেখকে বধূ নির্যাতনের মামলায় গ্রেফতার করা হয়েছিল। আজ বেলা বারোটা কুড়ি মিনিট নাগাদ রক্ষীদের নজর এড়িয়ে পাইপ বেয়ে জেলের পাঁচিলে ওঠে ওই বন্দি। তারপর লাফ দিয়ে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই হাওড়া সংশোধনাগারে ছুটে আসেন ডিআইজি (কারা) বিপ্লব দাস সহ অন্য আধিকারিকরা।  বিপ্লববাবু জানান, ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ’’ যেখান দিয়ে ওই বন্দি পালিয়েছে সেই পাঁচিল প্রায় ২০ ফুট উঁচু। কিন্তু জায়গাটা পরিত্যক্ত। এবং নজরদারির জন্য কোনও সিসিটিভি ক্যামেরাও নেই। কেন সেখানে কো‌নও নজরদারি ছিল না তা খতিয়ে দেখা হচ্ছে।’’ জানা গিয়ে ডোমজুরের বাসিন্দা ইসমাইল শেখ। বধূ নির্যাতনের মামলায় বিচারাধীন ছিল সে।  গত দু মাস ধরে এই জেলা সংশোধনাগারে বন্দি ছিল ইসমাইল। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আজ ইসমাইল যেখান দিয়ে পালিয়েছে ঠিক সেই জায়গা দিয়েই বছরখানেক আগে পালিয়েছিল এই সংশোধনাগারের বন্দি দিলীপ সিং। তারপরেও কেন নজরদারির অভাব তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেল কর্তারা। এ ছাড়াও দিনে দুপুরে জেল থেকে পালানোর ঘটনাতেও কপালে ভাঁজ পড়েছে তাঁদের।  

```