Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্রিগেড থেকে ফেরার পথে নয়ানজুলিতে বাস, আহত অন্তত ২২

দ্য ওয়াল ব্যুরো: ব্রিগেড সমাবেশ থেকে ফেরার পথেই ঘটে গেল দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে বাস গিয়ে পড়ল নয়ানজুলিতে। জখম অন্তত ২২ জন। বেশ কয়েকজনের আঘাত গুরুতর। শনিবার সন্ধের দিকে ঘটনাটা ঘটেছে ডোমজুড়ের দক্ষিণদাঁড়িতে। পুলিশ ও স্থানীয়

ব্রিগেড থেকে ফেরার পথে নয়ানজুলিতে বাস, আহত অন্তত ২২

শেষ আপডেট: 18 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ব্রিগেড সমাবেশ থেকে ফেরার পথেই ঘটে গেল দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে বাস গিয়ে পড়ল নয়ানজুলিতে। জখম অন্তত ২২ জন। বেশ কয়েকজনের আঘাত গুরুতর। শনিবার সন্ধের দিকে ঘটনাটা ঘটেছে ডোমজুড়ের দক্ষিণদাঁড়িতে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বাসটি হুগলির জাঙ্গিপাড়াতে ফিরছিল। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নেমে যায় পাশের নয়ানজুলিতে। এলাকার বাসিন্দারাই ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর দেওয়া হয় পুলিশে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিয়ে আসা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। চিকিৎসা শুরু হয়েছে। ব্রিগেড ঘিরে এ দিন সকাল থেকেই কলকাতা শহরে উপচে পড়েছিল ভিড়। সল্টলেকের সেন্ট্রাল পার্কের কাছে ভিড় সামলাতে গিয়ে বাসের ধাক্কায় আহত হন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা প্রধান আভারু রবীন্দ্রনাথ। আঘাত গুরুতর না হলেও তাঁর চিকিৎসা চলছে।

```