Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুথ নিম্নবুনিয়াদি স্কুলে, হাতে ব্যান্ডেজ নিয়ে ভোট দিলেন পান্ডাপাড়ার মিমি

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : পান্ডাপাড়া কালিবাড়ি নিম্ন বুনিয়াদি প্রাইমারি বিদ্যালয়ের বুথে ভোট দিলেন কলকাতার যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। দুপুরে পরে বুথ তখন মোটের উপর ফাঁকাই। পরিবারের অন্যদের সঙ্গে এসে ভোটের লাইনে দাঁড়িয়ে পড়লেন মিমি

বুথ নিম্নবুনিয়াদি স্কুলে, হাতে ব্যান্ডেজ নিয়ে ভোট দিলেন পান্ডাপাড়ার মিমি

শেষ আপডেট: 18 April 2019 12:50

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি : পান্ডাপাড়া কালিবাড়ি নিম্ন বুনিয়াদি প্রাইমারি বিদ্যালয়ের বুথে ভোট দিলেন কলকাতার যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। দুপুরে পরে বুথ তখন মোটের উপর ফাঁকাই। পরিবারের অন্যদের সঙ্গে এসে ভোটের লাইনে দাঁড়িয়ে পড়লেন মিমি চক্রবর্তী। মিমিকে ঘিরে জনতার উপচে পড়া ভিড় ছিল না সেখানে। বরং নিজের পাড়ায় যেন পাড়ার মেয়ের মতোই হইহই করে এসে দাঁড়িয়ে পড়লেন তিনি। দু দিন আগেই জলপাইগুড়ির তৃণমূল প্রার্থীর সমর্থনে রোড শো করতে বেরিয়ে উদ্বেল জনতার সঙ্গে হাত মেলাতে গিয়ে হাত মচকে গিয়েছিল মিমির। তারপর থেকেই হাতে ক্রেপ ব্যন্ডেজ। এ দিনও মিমির হাতে বাধা ছিল ব্যান্ডেজ। ভোট দিতে এসে পড়শি আরও অনেকের সঙ্গে দেখা হতেই মেতে উঠলেন গল্পগুজবে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ভিড় অবশ্য তখন জমে উঠছে আস্তে আস্তে। মিমি জানালেন, প্রতিবারই ভোটের সময় জলপাইগুড়িতে ভোট দিতে আসেন তিনি। এ বার যাদবপুরে প্রার্থী হলেও তার ব্যতিক্রম হয়নি। বললেন, “আগে যখন ছিলাম সাধারণ মেয়ে তখন যেমন লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি, তেমনই সেলিব্রিটি হওয়ার পরেও সেটাই বজায় রয়েছে। এমন করেই ভোট দিতে চাই আমি।” ভিড় ছিল না তেমন। তাই পান্ডাপাড়া কালিবাড়ি নিম্ন বুনিয়াদি প্রাইমারি বিদ্যালয়ের ১৭/১৫৫ নং বুথে এ দিন বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি মিমিকে। ভোট দিয়ে ফেরার পথে জানালেন, আগামীকালই তাঁর মামাতো বোন সুকন্যা চক্রবর্তীর বিয়ে। খুব ইচ্ছে ছিল থাকার। কিন্তু নিজের কেন্দ্রে প্রচারে যেতে হবে। তাই থাকার উপায় নেই। খারাপ লাগছে না? মিমি বলছেন, “মানুষ তো। খারাপ তো লাগবেই। তবে কর্তব্য তো আগে। সে কথা মাথায় রেখেই তো আর থাকতে পারলাম না।” https://www.youtube.com/watch?v=5ZMYtgwmQGM&feature=youtu.be

```