Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সার্কাসের তাঁবু, মারা গেল বেশ কয়েকটি ম্যাকাও

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল সার্কাসের তাঁবু। পুড়ে মৃত্যু হয়েছে  সার্কাসের সদস্য বেশ কিছু পাখির। অন্যরা কোনওমতে রক্ষা পান। রবিবার রাত তিনটে নাগাদ ডোমজুড়ের সলপে ওই সার্কাসের তাঁবুতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই সার্কাসের তাঁবু, মারা গেল বেশ কয়েকটি ম্যাকাও

শেষ আপডেট: 18 November 2019 04:45

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : গভীর রাতে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল সার্কাসের তাঁবু। পুড়ে মৃত্যু হয়েছে  সার্কাসের সদস্য বেশ কিছু পাখির। অন্যরা কোনওমতে রক্ষা পান। রবিবার রাত তিনটে নাগাদ ডোমজুড়ের সলপে ওই সার্কাসের তাঁবুতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন গোটা তাঁবুটিকে গ্রাস করে নেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যালারি, চেয়ার এবং অন্যান্য আসবাবপত্র। শেষরাতে নিরাপত্তারক্ষীদের চোখেও তখন ঘুম লেগে এসেছে। তাই বিষয়টি নজরে আসতে দেরি হয়। আগুন বিশাল আকার নিতে ডোমকল থানায় খবর দেন সার্কাসের কর্মীরা। খবর দেওয়া হয় দমকলেও। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, কার্তিক পুজোর রাতে এলাকায় প্রচুর আতশবাজি ফাটানো হচ্ছিল। তার থেকেই কোনও ভাবে আগুনের ফুলকি এসে ছিটকে পড়ে এখানে। তাঁবুর পিছনদিকে থাকা পাখির খাঁচায় বেশ কয়েকটি ম্যাকাও  অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। কী কারণে আগুন লাগল, দমকলের পাশাপাশি তার তদন্ত শুরু করেছে পুলিশও।

```