Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

সাবেকি ভাবনার পাশাপাশি এ বার থিমের বিশ্বকর্মা পুজো হলদিয়ায়

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : এ বার সাবেকি ভাবনা ছেড়ে থিম পুজোয় মাতলো শিল্পশহর হলদিয়া। বিশ্বকর্মা পুজোয় ধূমধাম প্রতিবছরই হয়, তবে এ বার তাতে নতুন মাত্রা যোগ করল এই থিমের পুজো। মঙ্গলবারই পরের পর পুজোর উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী শুভেন্

সাবেকি ভাবনার পাশাপাশি এ বার থিমের বিশ্বকর্মা পুজো হলদিয়ায়

শেষ আপডেট: 18 September 2019 10:54

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর : এ বার সাবেকি ভাবনা ছেড়ে থিম পুজোয় মাতলো শিল্পশহর হলদিয়া। বিশ্বকর্মা পুজোয় ধূমধাম প্রতিবছরই হয়, তবে এ বার তাতে নতুন মাত্রা যোগ করল এই থিমের পুজো। মঙ্গলবারই পরের পর পুজোর উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও উদ্বোধন করেন একাধিক পুজোর। কর্মের দেবতার আরাধনা ঘিরে প্রতিবছরই মেতে ওঠে হলদিয়া। এ বার উৎসবের আলো আর আবেগ মিলেমিশে একাকার। ছোট বড় মিলিয়ে প্রায় ৪০০ পুজো হয় পুরো শিল্পাঞ্চলে। তারই মধ্যে এইচপিএল, এক্সাইড, আইওসির পুজো নজর কেড়েছে এ বার। আইওসি এ বার মণ্ডপ তৈরি করেছে আস্ত একটি জাহাজের আদলে। পুজো উদ্যোক্তারা জানান, নাব্যতার অভাবে বড় জাহাজ ঢুকতে পারছে না বন্দরে। সেই সমস্যাই ভাবনা হয়ে ঠাঁই করে নিয়েছে তাদের পুজো মণ্ডপে। মন্ত্রী শুভেন্দু অধিকারীও বললেন, ‘‘এই এতটুকু জায়গায় এতগুলো পুজো হলদিয়াকে সত্যিই রঙীন করে তোলে। আগে সাবেকি পুজোই বেশি দেখতাম। এ বার বেশ কিছু জায়গাতেই দেখলাম থিমের পুজো। এটা মানুষের রুচিবোধ আর চাহিদাকে গুরুত্ব দিয়েই।’’ সকাল থেকেই শিল্পশহর জুড়ে উৎসবের পরিবেশ। আবহাওয়া যাতে তাল কেটে না দেয় তার প্রার্থনা চলছেই।

```