Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিহত সহকর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন সন্দেশখালির ভিলেজ পুলিশরা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : দুষ্কৃতীদের গুলিতে নিহত সন্দেশখালি থানার ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতির পরিবারের পাশে দাঁড়ালেন তাঁর সহকর্মীরা। নিজেদের বেতন থেকে এক লক্ষ টাকা তাঁরা তুলে দিলেন বিশ্বজিতের বাবা-মায়ের হাতে। পয়লা নভেম্বর রাতে সন্

নিহত সহকর্মীর পরিবারের পাশে দাঁড়ালেন সন্দেশখালির ভিলেজ পুলিশরা

শেষ আপডেট: 17 November 2019 13:39

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : দুষ্কৃতীদের গুলিতে নিহত সন্দেশখালি থানার ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতির পরিবারের পাশে দাঁড়ালেন তাঁর সহকর্মীরা। নিজেদের বেতন থেকে এক লক্ষ টাকা তাঁরা তুলে দিলেন বিশ্বজিতের বাবা-মায়ের হাতে। পয়লা নভেম্বর রাতে সন্দেশখালির খুলনা গ্রামের আতাপুর ফেরিঘাটের কাছে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল পুলিশ। তখন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। বোমাও ছোড়ে। বোমা-গুলিতে জখম হন সাব ইনস্পেক্টর অরিন্দম হালদার, ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতি ও সিভিক ভলান্টিয়ার বাবুসোনা সিংহ। পরের দিন বিকেলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বিশ্বজিতের। ডাক্তাররা জানান, হৃদপিন্ডের আয়োটা ছিঁড়ে যাওয়ার প্রচুর রক্তক্ষরণ হয় তাঁর। তাই শেষপর্ষন্ত আর বাঁচানো যায়নি তাঁকে। রবিবার সন্দেশখালি থানার তিনশো জন সিভিক ভলান্টিয়ার ও সাতজন ভিলেজ পুলিস তাদের বেতন থেকে টাকা তুলে মোট এক লাখ টাকা তুলে দেন বিশ্বজিতের বাবা গৌর মাইতি ও মা প্রতিমা মাইতি হাতে। সন্দেশখালি থানার আইসি সিদ্ধার্থ মণ্ডলের হাত দিয়ে আজ এই এক লক্ষ টাকা তুলে দেওয়া হয় বিশ্বজিতের বাবা মায়ের হাতে। আগামীদিনেও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।  

```