Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মদ্যপ ছাত্রদের তাণ্ডব, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ধুন্ধুমার মালদা মেডিক্যালে

দ্য ওয়াল ব্যুরো, মালদা: হাতে সিগারেট জ্বালিয়ে মদ্যপ অবস্থায় হাসপাতালে মেটারনিটি বিভাগ ঢুকে পড়েছিল একদল ছাত্র। তারই প্রতিবাদ করেন নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, বাধা পেতেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা জুড়ে দেয় ছাত্রেরা। মারধরও করা হয় রক্ষীদের।

মদ্যপ ছাত্রদের তাণ্ডব, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে ধুন্ধুমার মালদা মেডিক্যালে

শেষ আপডেট: 16 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, মালদা: হাতে সিগারেট জ্বালিয়ে মদ্যপ অবস্থায় হাসপাতালে মেটারনিটি বিভাগ ঢুকে পড়েছিল একদল ছাত্র। তারই প্রতিবাদ করেন নিরাপত্তারক্ষীরা। অভিযোগ, বাধা পেতেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসা জুড়ে দেয় ছাত্রেরা। মারধরও করা হয় রক্ষীদের। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় মালদা মেডিক্যাল কলেজ। পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রাতের ঘটনার পর থেকেই কর্মবিরতির ডাক দিয়েছিল নিরাপত্তাকর্মীরা। অভিযুক্ত ছাত্রদের উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার সকালে দফায় দফায় চলে বিক্ষোভ। শেষে, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে টানা ১২ ঘন্টা ধরে চলা কর্মবিরতি তুলে নেয় নিরাপত্তা রক্ষীরা। নিরাপত্তার দায়িত্বে থাকা সুপারভাইভার সুব্রত দাস জানিয়েছেন, গতকাল রাতে মেডিক্যালের ছাত্ররা মদ্যপ অবস্থায় সিগারেট হাতে জ্বালিয়ে মেডিক্যাল কলেজের মেটারনিটি বিভাগ ঢুকে পড়ে। তিনি এবং বাকি রক্ষীরা তাদের বেরিয়ে যেতে বললে ছাত্রেরা চিৎকার করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। রক্ষীদের মারধর করা হয় বলেও অভিযোগ। এর পরেই দু’পক্ষে ঝামেলা শুরু হয়ে যায়। রাতেই ইংরেজবাজার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনা প্রসঙ্গে মালদা মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল ডঃ প্রতিপ কুমার কুন্ডু বলেন,"মদ্যপ অবস্থায় হাতে সিগারেট নিয়ে মেটারনিটি বিভাগ ঢুকছিল ছাত্রেরা। নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে বচসা হয়। আমরা কথা বলছি সবার সঙ্গে। বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’’ প্রিন্সিপাল জানান, এই মেটারনিটি বিভাগ কেবলমাত্র অন্তঃসত্ত্বা এবং সদ্যোজাত শিশু ও মায়েদের বিভাগ। তাই অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এর আগেও বহুবার মেডিক্যাল কলেজে ছাত্রদের দাদাগিরি ঘটনা সামনে এসেছে। ফের একই ঘটনা ঘটায় রীতিমতো অস্বস্তিতে কলেজ কর্তৃপক্ষ।

```