
শেষ আপডেট: 24 November 2022 06:55
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বিপুল পরিমাণ গাঁজা (weed)-সমেত মুর্শিদাবাদে (Murshidabad) ধরা পড়ল দুই পাচারকারী (smugglers)। জানা গেছে, উদ্ধার হওয়া সেই গাঁজার পরিমাণ প্রায় ১৬৫ কেজি। যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। বুধবার গভীর রাতে শিবপুর টোল প্লাজা থেকে আটক করা হয় ওই দু'জনকে। পরে গ্রেফতার হয় পাচারকারীরা।
জানা গেছে, কোচবিহার থেকে একটি ট্রাকে করে গাঁজা আনা হচ্ছিল মুর্শিদাবাদে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছয় এসটিএফের বিশেষ দল। এরপর শিবপুর টোল প্লাজার কাছে ট্রাকটি চিহ্নিত করে দাঁড় করা হয়। দুই পাচারকারীকে গাড়ি থেকে নামিয়ে আটক করেন এসটিএফ অফিসাররা। এরপর তল্লাশি শুরু করতেই উদ্ধার হয় প্রায় ১৬৫ কেজি গাঁজা।
সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় ওই দুই পাচারকারীকে। এরমধ্যে একজন উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা। নাম রবি দাস (৩৬)। অপরজন কোচবিহারের শীতলকুচি এলাকার যুবক, নাম বৈকুণ্ঠ ওরফে দীপঙ্কর সরকার (২২)। দু'জনের বিরুদ্ধেই মাদক পাচার মামলায় নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের বহরমপুর আদালতে তোলা হবে।
রেকর্ড পারদ পতন কলকাতায়! তাপমাত্রা ১৬ ডিগ্রি, সপ্তাহান্তে জাঁকিয়ে শীত গোটা বাংলায়