Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভদ্রেশ্বরে রেললাইনে বসে ভিডিও শ্যুট! ট্রেনের ধাক্কায় কাটা পড়ল ১৬ বছরের কিশোর

দ্য ওয়াল ব্যুরো: রেললাইনে বসেই চলছিল ভিডিও শ্যুট। আর কোনওদিকে ভ্রুক্ষেপ ছিল না। আর সেটাই কাল হল। ট্রেনের (Train) ধাক্কায় প্রাণ গেল ১৬ বছর বয়সি কিশোরের। পুজোর ছুটিতে জ্যোতির্লিঙ্গ দর্শনে কেদার, বদ্রীতে দিলীপ ঘোষ ঘটনাটি ঘটেছে হুগলির ভদ

ভদ্রেশ্বরে রেললাইনে বসে ভিডিও শ্যুট! ট্রেনের ধাক্কায় কাটা পড়ল ১৬ বছরের কিশোর

শেষ আপডেট: 16 October 2021 09:33

দ্য ওয়াল ব্যুরো: রেললাইনে বসেই চলছিল ভিডিও শ্যুট। আর কোনওদিকে ভ্রুক্ষেপ ছিল না। আর সেটাই কাল হল। ট্রেনের (Train) ধাক্কায় প্রাণ গেল ১৬ বছর বয়সি কিশোরের। পুজোর ছুটিতে জ্যোতির্লিঙ্গ দর্শনে কেদার, বদ্রীতে দিলীপ ঘোষ ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বরে। স্টেশনের কাছেই রেললাইনের ধারে বসে ভিডিও শ্যুট করছিল ওই কিশোর। সঙ্গে ছিল আরও দু'জন বন্ধুও। তারাও একই কাজ করছিল। সেসময় সেখানে আপ লাইনে এসে পড়ে ব্যান্ডেলগামী একটি লোকাল ট্রেন। অভিযোগ, ভিডিও শ্যুটে এতই মত্ত ছিল ওই কিশোর যে ট্রেনের আওয়াজ সে শুনতেই পায়নি। ট্রেন চালক বারংবার হর্ন বাজালেও তা কানে যায়নি তার। পরিণতি হল মর্মান্তিক। সজোরে ট্রেন এসে ধাক্কা মারে ওই কিশোরকে। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই কিশোরের সঙ্গে তার যে বাকি দু'জন বন্ধু ছিল তারা চোখের সামনে এই মৃত্যু দেখে হতবাক। এমনকি তাদের মোবাইলে ধরাও পড়েছে দুর্ঘটনার ভয়াবহ ভিডিও। দশমীর দিন বিকেলবেলা এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। ভদ্রেশ্বরে পুজোর আনন্দে এসে লাগে বিষাদের ছায়া। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```