Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলায় আট দিনে তিন বিস্ফোরণে ১৬টি লাশ, দক্ষিণ থেকে বারুদের ত্রাস উত্তরেও

দ্য ওয়াল ব্যুরো:মঙ্গলে মঙ্গলে আট দিন। এই আটদিনে বাংলায় বিস্ফোরণের সংখ্যা বেশ কয়েকটি। তবে তিনটি বিস্ফোরণ প্রাণ কাড়ল মানুষের। একজন, দু’জন নন—১৬ জন (16 people died in three blasts in West Bengal in eight days)। গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরে

বাংলায় আট দিনে তিন বিস্ফোরণে ১৬টি লাশ, দক্ষিণ থেকে বারুদের ত্রাস উত্তরেও

শেষ আপডেট: 23 May 2023 08:30

দ্য ওয়াল ব্যুরো:মঙ্গলে মঙ্গলে আট দিন। এই আটদিনে বাংলায় বিস্ফোরণের সংখ্যা বেশ কয়েকটি। তবে তিনটি বিস্ফোরণ প্রাণ কাড়ল মানুষের। একজন, দু’জন নন—১৬ জন (16 people died in three blasts in West Bengal in eight days)।

গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই দিনই আট জনের মৃত্যু হয়। এরমধ্যেই জানা যায়, ওই বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ—ঝলসে যাওয়া অবস্থাতেই পালিয়ে যান ওড়িশার কটকে। সেখানকার রুদ্র হাসপাতালে অন্য নাম নিয়ে ভর্তি হয়েছিলেন বাজি সম্রাট ভানু। দু’দিন পর তাঁরও মৃত্যু হয় কটকে।

এগরায় বেশ কয়েকজন ঝলসে গিয়েছিলেন। তেমনই গুরুতর দু’জন চিকিৎসাধীন ছিলেন এসএসকেএম হাসপাতালে। চামড়া যখন টানতে শুরু করে, প্রায় ৮০ শতাংশ দগ্ধ ওই দু’জনেরও মৃত্যু হয় কলকাতার হাসপাতালে।

এগরা নিয়ে বিস্তর চাপানউতর চলেছে। মন্ত্রী মানস ভুঁইয়ার নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে তাড়া খেতে হয়েছিল খাদিকুল গ্রামে। সেখানে অবশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পরে সিপিএমের প্রতিনিধিদলকে কোনও বাধা পেতে হয়নি। বিরোধী দুই শিবিরকেই স্থানীয়রা অকুস্থলে নিয়ে গিয়ে জানান, পুলিশকে বলেও কোনও সুরাহা হয়নি। শুভেন্দু এও অভিযোগ করেছেন, এগরা থানার পুলিশ মাসে ৫০ হাজার টাকা করে তোলা নিত এই বাজি কারখানা থেকে। বিরোধীদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে বোমা সাপ্লাই দিতেই ওখানে বারুদ মজুত করা হয়েছিল। শাসকদল অবশ্য বলেছে, মানুষের মৃত্যু নিয়ে ‘শকুনের রাজনীতি’ করছে বিজেপি, সিপিএম, কংগ্রেস।

এগরার ক্ষতে প্রলেপ পড়ার আগেই গত রবিবার রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে বজবজের একটি বাজি কারখানা। সেখানে আবার এক নাবালিকা-সহ তিনজনের মৃত্যু হয়। ফের বারুদ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। এগরার ঘটনায় এনআইএ চেয়ে হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু। সেখানে তদন্ত করছে সিআইডি। বিরোধী দলনেতার মামলাতে এনআইএকে পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বজবজের ঘটনাতেও এনআইএ দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

এ ব্যাপারে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ অবশ্য বলেছেন, ‘বাজি কারখানায় তো আর বিরিয়ানির মশলা থাকবে না। সেখানে বারুদই থাকবে। দেখতে হবে সেগুলি বৈধ না অবৈধ। বিচ্ছিন্ন একটা, দু’টো ঘটনা দিয়ে যদি সব বাজি কারখানাকে কাঠগড়ায় তোলা হয় তাহলে কত মানুষের জীবিকা আক্রান্ত হবে বিরোধীরা ভেবে দেখেছে?’

এগরা ও বজবজের ঘটনার পর নবান্নও বেআইনি বাজি কারখানার ঝাঁপ বন্ধ করতে তৎপর হয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যসচিবকে মাথায় রেখে একটি কমিটি তৈরি হয়েছে। যারা বেআইনি বাজি কারখানা বন্ধে পদক্ষেপ করবে। সেইসঙ্গে ফাঁকা কোনও জায়গায় আতসবাজি তৈরির ক্লাস্টার করা যায় কিনা তাও খতিয়ে দেখে দু’মাসের মধ্যে রিপোর্ট দেবে মুখ্যসচিবের নেতৃত্বাধীন এই কমিটি।

এরপরেই মঙ্গলবার সাতসকালে মালদহের ইংরেজ বাজারে বাজির গুদামে আগুন লেগে যায়। ঝলসে মৃত্যু হয়েছে দু’জনের।

গত মঙ্গলে এগরা দিয়ে শুরু। এই মঙ্গলে ইংরেজ বাজার। ১৬টি মৃত্যুর পরে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—শেষ কোথায়?

সোমবার কমিটি গঠনের পর ফের রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণ, আজই বৈঠক ডাকলেন মুখ্যসচিব


```