Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্যের শরীরেই বেঁচে থাক আমার স্বামী', মরণোত্তর অঙ্গদানে এগিয়ে এল পরিবার

দ্য ওয়াল ব্যুরো: 'আমার স্বামী বেঁচে থাক অন্যের শরীরে,' পরিবারের অন্যদের মতো একই কথা জানালেন সদ্য স্বামীহারা স্ত্রীও। সেই ইচ্ছে থেকেই ৪৮ বছরের অজয় দেশাইয়ের অঙ্গ দান করলেন তাঁর পরিবারের লোকজনেরা। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অজ

অন্যের শরীরেই বেঁচে থাক আমার স্বামী', মরণোত্তর অঙ্গদানে এগিয়ে এল পরিবার

শেষ আপডেট: 14 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: 'আমার স্বামী বেঁচে থাক অন্যের শরীরে,' পরিবারের অন্যদের মতো একই কথা জানালেন সদ্য স্বামীহারা স্ত্রীও। সেই ইচ্ছে থেকেই ৪৮ বছরের অজয় দেশাইয়ের অঙ্গ দান করলেন তাঁর পরিবারের লোকজনেরা। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অজয়বাবু। চিকিৎসকরা 'ব্রেন ডেথ' ঘোষণা করার পরই শনিবার পুলিশ-প্রশাসনের সাহা্য্যে 'গ্রিন করিডর' করে তাঁর দু'টি কিডনি নিয়ে আসা হয় কলকাতার দু'টি হাসপাতালে। গত ১১ ডিসেম্বর মধ্য হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন অজয়বাবু। তাঁর পরিবারে রয়েছেন পরিবারে বৃদ্ধা মা, দুই দাদা, স্ত্রী ও ১২ বছরের ছেলে। ওই বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার তাঁর 'ব্রেন ডেথ' ঘোষণা করার পরই অঙ্গদানের সিদ্ধান্ত নেন পরিবারের লোকজন। এই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে আসেন হাসপাতাল কর্তৃপক্ষও। মৃতের পরিবারের লোকজনের আবেদনে এ দিন হাসপাতালে পৌঁছন রাজ্য স্বাস্থ্য দফতরের চিকিৎসকরা। তাঁরা মৃতের শারীরিক পরীক্ষা করেন। বিভিন্ন হাসপাতালে কোন কোন অঙ্গের গ্রহীতা রয়েছেন, তার খোঁজখবর নেন। দুপুর তিনটে নাগাদ শুরু হয় অস্ত্রোপচার। অন্য অঙ্গের কোনও গ্রহীতা না পাওয়ায় আপাতত দু'টি কিডনি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। একটি কিডনি পৌঁছেছে এসএসকেএম হাসপাতালে। অন্যটি দমদমের আইএলএস হাসপাতালে একজন গ্রহীতাকে দান করা হবে বলে জানা গেছে। এসএসকেএম হাসপাতালের চিকিৎসক রজত চৌধুরী বলেন, "অন্য অঙ্গের গ্রহীতা না মেলায় আমরা শুধুমাত্র কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। অস্ত্রোপচারের পর বাকিটা বলা যাবে। "

```