Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ভুলু’ অন্তঃপ্রাণ মৌটুসী ১৬টি কুকুর খুন করেছে! বিশ্বাসই করতে পারছে না কোতুলপুর

দ্য ওয়াল ব্যুরো: চাষির ঘরের মেয়ে! তাও একেবারেই প্রান্তিক চাষি। বাড়ি বাঁকুড়ার কোতুলপুর থানার প্রত্যন্ত গ্রাম কারকবেড়িয়া। সেখান থেকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে নার্সিং ট্রেনিংয়ের জন্য আসাটা সহজ ছিল না। গ্রামের সবাই জানত চাষির বেটি

'ভুলু’ অন্তঃপ্রাণ মৌটুসী ১৬টি কুকুর খুন করেছে! বিশ্বাসই করতে পারছে না কোতুলপুর

শেষ আপডেট: 15 January 2019 19:15

দ্য ওয়াল ব্যুরো: চাষির ঘরের মেয়ে! তাও একেবারেই প্রান্তিক চাষি। বাড়ি বাঁকুড়ার কোতুলপুর থানার প্রত্যন্ত গ্রাম কারকবেড়িয়া। সেখান থেকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে নার্সিং ট্রেনিংয়ের জন্য আসাটা সহজ ছিল না। গ্রামের সবাই জানত চাষির বেটি পড়তে গিয়েছে কলকাতায়। কিন্তু সংবাদমাধ্যমে কুকুর খুনের ঘটনায় তাঁর নাম জড়িয়েছে শুনে হতবাক গ্রামের মানুষ। কেউ বিশ্বাসই করতে পারছেন না মৌটুসী এমন একটা নৃশংস কাজ করতে পারেন! রবিবার সন্ধে বেলা জানাজানি হয় এনআরএস-এর ১৬টি কুকুর ছানাকে হত্যা করার ঘটনা। এরপর সোমবার একটি ভিডিও ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দু’জনকে শনাক্ত করে। দু’জনই নার্সিং ট্রেনিং-এর প্রথম বর্ষের ছাত্রী। সেই মৌটুসী মণ্ডল এবং সোমা বর্মনকে মঙ্গলবার আটক করে দফায় দফায় জেরা করে এন্টালি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে জেরার মুখে ঘটনার কথা কবুল করেছেন ওই দুই ছাত্রী। এরপর বিকেলে গ্রেফতার করা হয় দু’জনকে। আরও পড়ুন: ওদের ওভাবেই পিটিয়ে মারা উচিত: মিমি ক্ষোভে ফুঁসছে গোটা শহর। পশুপ্রেমীদের ক্ষোভ আছড়ে পড়েছে কলকাতার রাজপথে। রাজ্য ছাড়িয়ে জাতীয় স্তরেও আলোচনা হচ্ছে এনআরএস-এর ঘটনা নিয়ে। কিন্তু মৌটুসীর গ্রাম কিছুতেই বিশ্বাস করতে পারছে না। গ্রামবাসীরা জানিয়েছেন, মৌটুসীর বাড়িতে একটি কুকুর রয়েছে। পোষ্যটির নাম ভুলু। কলকাতা থেকে ছুটিছাটায় গ্রামের বাড়ি ফিরলে ভুলুর প্রতি যত্নের ত্রুটি রাখেন না মৌটুসী। সেই মেয়ে কি না ১৬টি কুকুর ছানাকে বিষ খাইয়ে মেরে দিয়েছে! বাবা গৌরাঙ্গ মণ্ডল কৃষক। এক ভাই দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় কর্মরত। অভাবের সঙ্গে যুদ্ধ করেই মৌটুসীর লেখাপড়া শেখা। স্থানীয় কনকেশ্বরী হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর গোঘাটের বেঙ্গাই কলেজে কয়েক মাস ক্লাস করার পর নার্সিং ট্রেনিং-এ সুযোগ পান মৌটুসী। তারপর কলেজ ছেড়ে কলকাতায় আসা। সংবাদমাধ্যমে খবর দেখে মঙ্গলবার সকালে রওনা দিয়ে কলকাতা পৌঁছেছেন মৌটুসীর বাবা-মা। তাঁরাও কল্পনা করতে পারছেন না, তাঁদের মেয়ে এই কাজ করল কী ভাবে! https://www.four.suk.1wp.in/news-kolkata-actress-mimi-chakraborty-expressed-anger-on-nrs-dog-murder-issue/

```