Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাট্য সংস্থার ১২৫ বছর, শ্রীরামপুরে বছরভর নানা অনুষ্ঠান

দ্য ওয়াল ব্যুরো, হুগলি :  কখনও গান, কখনও  নাটক, কখনও যাত্রা। ১২৫ বছর ধরে এ ভাবেই সংস্কৃতি জগতে নিজেদের ধারাবাহিকতা রেখে চলেছে  শ্রীরামপুরের প্রিমরোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশন। শহর কলকাতা থেকে কিছুটা দূরে, মফস্বল শহরে একেবারে নিজেদের মতো করে।

নাট্য সংস্থার ১২৫ বছর,  শ্রীরামপুরে বছরভর নানা অনুষ্ঠান

শেষ আপডেট: 16 January 2019 16:52

দ্য ওয়াল ব্যুরো, হুগলি :  কখনও গান, কখনও  নাটক, কখনও যাত্রা। ১২৫ বছর ধরে এ ভাবেই সংস্কৃতি জগতে নিজেদের ধারাবাহিকতা রেখে চলেছে  শ্রীরামপুরের প্রিমরোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশন। শহর কলকাতা থেকে কিছুটা দূরে, মফস্বল শহরে একেবারে নিজেদের মতো করে। সেই প্রতিষ্ঠানেরই ১২৫ বছর। গৌরবময় এই দীর্ঘ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন যাঁরা, সেই শ্রীরামপুরের মানুষের আবেগকে পাশে নিয়েই শুরু হল উদযাপন। রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রা করে শুরু হল বছরভরের অনুষ্ঠান পর্ব। অংশ নিলেন বহু মানুষ। সংস্থার তরফে গৌতম সাহা জানালেন, ১২৫ বছরে এ বার দুটি নাটক মঞ্চস্থ করবে প্রিমরোজ। একটি শ্রী কৃষ্ণ চৈতন্য় ও অপরটি গুপি গাইন বাঘা বাইন। তারই প্রস্তুতি এখন চলছে জোরকদমে। তিনি জানান, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বছরভর নানা সামাজিক অনুষ্ঠানও করবেন তাঁরা। এরমধ্যে রয়েছে রক্তদান শিবির, চক্ষুদানের অঙ্গীকার ও স্বাস্থ্যশিবির। শ্রীরামপুরের এই প্রাচীন সংস্থার ১২৫ বছরে জনপদের সমস্ত মানুষকে জড়িয়ে নেওয়াই তাঁদের লক্ষ্য।  

```