Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিজেপির রক্তদান শিবিরে হামলা, পাল্টা তৃণমূলের অফিস ভাঙচুর, রণক্ষেত্র মাথাভাঙা

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার:  তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। কে বা কারা গুলি ছুড়লো, তাই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলব

বিজেপির রক্তদান শিবিরে হামলা, পাল্টা তৃণমূলের অফিস ভাঙচুর, রণক্ষেত্র মাথাভাঙা

শেষ আপডেট: 16 August 2019 09:52

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার:  তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মাথাভাঙা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ। কে বা কারা গুলি ছুড়লো, তাই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আজ রক্তদান শিবিরের আয়োজন করেছিল বিজেপি। মাথাভাঙা শহরের ঝঙ্কার ক্লাবে চলছিল এই রক্তদান শিবির। দুপুর ১টা নাগাদ তৃণমূলের কর্মী সমর্থকরা এসে এই শিবিরে ব্যাপক ভাঙচুর শুরু করে বলে অভিযোগ। শিবিরের বাইরে দাঁড় করিয়ে রাখা বেশ কয়েকটি মোটরবাইকেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। এরপরেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে বিজেপির কর্মী সমর্থকরা। থমকে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ। বিজেপির অভিযোগ, বিক্ষোভকারীদের হঠাতে তারা লাঠিচার্জ করে। এতে জখম হন তাঁদের বেশ কয়েকজন কর্মী সমর্থক। গণ্ডগোলের সময় ওই এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলেও অভিযোগ উঠেছে। রাস্তায় পড়ে থাকতে দেখা যায় গুলির খোল। তবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। কারা গুলি চালালো তাই নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই মাথাভাঙায় তৃণমূলের মূল কার্যালয়ে বিজেপির কর্মী সমর্থকরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। এর প্রতিবাদে মাথাভাঙা থানার সামনে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা। স্থানীয় তৃণমূল নেতা হাসিম আলি বলেন, “রাজ্য জুড়ে নৈরাজ্য সৃষ্টি করছে বিজেপি। মাথাভাঙাও তার ব্যতিক্রম নয়। এরই প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখাচ্ছি আমরা।” বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল গোটা মাথাভাঙায় অশান্তির পরিবেশ তৈরি করেছে। বিজেপি নেতা অভিজিৎ বর্মন বলেন, “অটলজীর প্রয়াণ বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে অতর্কিতে হামলা চালিয়ে শিবির পণ্ড করেছে তৃণমূলের কর্মী সমর্থকরা। পুলিশ কোনও ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন শুরু করব আমরা।”

```