Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার আমতায়, পথ অবরোধ, লরিতে আগুন

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তেতে উঠল আমতার চন্দ্রপুর। সকাল আটটা নাগাদ বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন স্থানীয় যুবক জামিরুল হক (২১)। এই সময় অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি লরি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত

দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার আমতায়, পথ অবরোধ, লরিতে আগুন

শেষ আপডেট: 16 July 2019 05:47

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া : পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তেতে উঠল আমতার চন্দ্রপুর। সকাল আটটা নাগাদ বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন স্থানীয় যুবক জামিরুল হক (২১)। এই সময় অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি লরি তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরেই উত্তেজিত জনতা ওই লরিটিকে আটকে আগুন ধরিয়ে দেয়। মৃত যুবকের দেহ নিয়ে পথ অবরোধ শুরু হয়। ফলে যান চলাচল পুরোপুরি থমকে যায় আমতা-রানিহাটি রোডে। রাস্তার উপর থাকা দোকানগুলিও জনতা হুমকি দিয়ে বন্ধ করে দেয় বলে অভিযোগ। পুলিশকেও এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়। ঢুকতে দেওয়া হয়নি সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও। স্থানীয় মানুষদের অভিযোগ, যান নিয়ন্ত্রণের ব্যাপারে উদাসীন পুলিশ। তাই দুর্ঘটনা লেগেই রয়েছে এই রাস্তায়। পরে বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় তিন ঘণ্টা পরে পুলিশের দেওয়া যান নিয়ন্ত্রণের আশ্বাসে অবরোধ ওঠে। তবে এখনও তীব্র যানজট গোটা এলাকায়।

```