Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদহে তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে ১৫ কোটি দুর্নীতির অভিযোগ, তদন্তে কেন্দ্রীয় সংস্থা

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত প্রধান ও তাঁর সঙ্গী সাথীদের বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগ। এই নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা না হওয়ায় এলাকার বাসিন্দারা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। কলকাতা হাইকোর্ট কন্ট্রোলার

মালদহে তৃণমূলের পঞ্চায়েতের বিরুদ্ধে ১৫ কোটি দুর্নীতির অভিযোগ, তদন্তে কেন্দ্রীয় সংস্থা

শেষ আপডেট: 31 January 2022 09:04

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত প্রধান ও তাঁর সঙ্গী সাথীদের বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগ। এই নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সুরাহা না হওয়ায় এলাকার বাসিন্দারা শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। কলকাতা হাইকোর্ট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিসকে (ক্যাগ) এই দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখার নির্দেশ দেয়। সেইমতো ক্যাগের তদন্তকারী দল কয়েকদিন আগেই এসেছিল রতুয়া-২ ব্লকের শ্রীপুর-২ গ্রাম পঞ্চায়েতে। তাঁরা দীর্ঘক্ষণ ধরে সরেজমিনে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন। এরপরই মুখে কুলুপ এঁটেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান সেরিনা বিবি ও তাঁর সহযোগীরা। শ্রীপুর-২ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কাজ না করে ১৫ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। গ্রামের কবরস্থান সংস্কার থেকে শুরু করে রাস্তাঘাটের সারাই, কাজ না করে বোর্ড লাগিয়ে দেওয়ার একাধিক অভিযোগ আছে পঞ্চায়েতের বিরুদ্ধে। এইভাবেই পঞ্চায়েত প্রধান কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে গ্রামবাসীদের একাংশের অভিযোগ। বিরোধীদের দাবি, পঞ্চায়েত প্রধান সেরিনা বিবি ছেলে ওয়াসিম আকরামকে ঠিকাদার বানিয়ে তাকেই পঞ্চায়েতের সব কাজের বরাত দেন। আর এইভাবেই কাজ না করে তারা বিপুল পরিমাণ টাকা তছরুপ করেছে। বিষয়টি নিয়ে প্রথমে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও তারা বিশেষ আমল দেয়নি। তাই বাধ্য হয়ে ৩ জন গ্রামবাসী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। অভিযুক্ত পঞ্চায়েত প্রধান তৃণমূলের সদস্য। যদিও এই ঘটনার দায় নিতে রাজি নয় শাসক দল। উল্টে তাদের দাবি এখনও তদন্ত চলছে, তাই নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে তদন্তে দুর্নীতি প্রমাণ হলে তার দায় একান্তই পঞ্চায়েত প্রধানের বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। ক্যাগ এখনও তাদের তদন্ত রিপোর্ট জমা দেয়নি। যদিও শ্রীপুর-২ পঞ্চায়েতের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে বিপুল পরিমাণ আর্থিক তছরূপের হদিস পেয়েছেন তদন্তকারীরা। এখন ক্যাগ কী জানায় সেই দিকেই অধীর আগ্রহে তাকিয়ে আছেন গ্রামবাসীরা।

```