Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

পুলওয়ামায় বাংলার আরেক শহিদ সুদীপ, হাঁসপুকুরিয়ার বাড়িতে ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন মা

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: পুলওয়ামায় কর্মরত ছিলেন ছেলে। তাই প্রত্যন্ত গ্রামের বাড়িতে বসে যখনই পুলওয়ামার ঘটনা কানে এসেছে, কেঁপে উঠেছিল বাবা মায়ের বুক। তারপর অনেকবার ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, পারেননি।  আশঙ্কা সত্যি করে আজ সকালে এসে প

পুলওয়ামায় বাংলার আরেক শহিদ সুদীপ, হাঁসপুকুরিয়ার বাড়িতে ঘন ঘন জ্ঞান হারাচ্ছেন মা

শেষ আপডেট: 15 February 2019 07:53

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: পুলওয়ামায় কর্মরত ছিলেন ছেলে। তাই প্রত্যন্ত গ্রামের বাড়িতে বসে যখনই পুলওয়ামার ঘটনা কানে এসেছে, কেঁপে উঠেছিল বাবা মায়ের বুক। তারপর অনেকবার ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন, পারেননি।  আশঙ্কা সত্যি করে আজ সকালে এসে পৌঁছয় দুঃসংবাদ। জঙ্গিদের গুলিতে শহিদ হওয়া ৪৪ জন জওয়ানের তালিকায় রয়েছে নদিয়ার পলাশিপাড়ার সুদীপ বিশ্বাসের (২৬) নামও। বরাবরই ভালো ছেলে হিসেবেই পাড়ায় পরিচিতি। তাঁর এমন বিদায়ে গোটা হাঁসপুকুরিয়ার তেলেপাড়া গ্রামে আজ অরন্ধন। বাড়িতে শোকে পাথর বাবা সন্ন্যাসী বিশ্বাস। বারবার জ্ঞান হারাচ্ছেন মা মমতাদেবী। সন্ন্যাসীবাবু ও মমতাদেবীর দুই সন্তান। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে আগেই। ছেলে প্রতিষ্ঠিত। তাই ছেলের বিয়ের ভাবনাও চলছিল পুরোদমে। চলছিল পাত্রী দেখা। সকালে যখন প্রথম খবর পান বিশ্বাস করতে পারেননি, তাঁদের ফেলে চলে গিয়েছে ২৬ বছরের ছেলে। মাঝেমধ্যেই নিজের মনে কথা বলছিলেন, “গতবার পুজোয় আসতে পারেনি, তাই এ বার পুজোর সময় আসবে বলেছিল। আর তো এল না।” ২০১০ সালে গ্রামের স্কুল থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন সুদীপ। এরপরেই যোগ দেন সিআরপিএফ এর চাকরিতে।  কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর ৯৮ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন সুদীপ। এখন তাঁর দেহ ফিরে আসার অপেক্ষায় সময় গুনছে হাঁসপুকুরিয়ার তেলেপাড়া।

```