Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

শুভেন্দু অধিকারীর মাথা চাই, জঙ্গলমহলে মাওবাদী পোস্টারে উদ্বেগে প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : মঙ্গলবারই গোয়ালতোড় থেকে মাওবাদী কার্যকলাপে যুক্ত সন্দেহে চার জনকে গ্রেফতার করে পুলিশ। তার ৪৮ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের মুরাকাঠার জঙ্গলে মিলল মাওবাদী পোস্টার। তৃণমূল সরকারের তীব

শুভেন্দু অধিকারীর মাথা চাই, জঙ্গলমহলে মাওবাদী পোস্টারে উদ্বেগে প্রশাসন

শেষ আপডেট: 14 November 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : মঙ্গলবারই গোয়ালতোড় থেকে মাওবাদী কার্যকলাপে যুক্ত সন্দেহে চার জনকে গ্রেফতার করে পুলিশ। তার ৪৮ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের মুরাকাঠার জঙ্গলে মিলল মাওবাদী পোস্টার। তৃণমূল সরকারের তীব্র সমালোচনার পাশাপাশি পোস্টারে হুমকি দেওয়া হয়েছে পরিবেশ ও পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। সাদা কাগজে লাল আলতায় অতি পরিচিত ঢঙে লেখা সেই মাওবাদী পোস্টারে বলা হয়েছে, “পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর মাথা চাই।” এ ছাড়াও ‘চোর’ ও ‘দুর্নীতিবাজ’ মন্তব্য করে হুঁশিয়ার করা হয়েছে জঙ্গলমহলের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে। তবে কি জঙ্গলমহলে ফের মাথাচাড়া দিচ্ছে মাওবাদীরা? এই প্রশ্ন নিয়ে গত কয়েক মাস ধরেই প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা মহলে তোলপাড় চলছে। মাওবাদী কার্যকলাপ যে বিক্ষিপ্ত ভাবে শুরু হয়ে গিয়েছে তা নিয়ে এরই মধ্যে একটি রিপোর্ট দিয়েছেন গোয়েন্দারা। তবে এ বারের এই পোস্টার মাওবাদীদের দেওয়া নয় বলে প্রাথমিক ধারণা জেলা পুলিশের। পুলিশ সুপার অলোক রাজোরিয়া এ দিন বলেন, "মুড়াকাটার জঙ্গলে যে পোস্টারগুলি উদ্ধার হয়েছে তার সঙ্গে মাওবাদীদের যোগ নেই।অন্তত প্রাথমিক তদন্তে তেমন তথ্যই উঠে এসেছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত দেখা হচ্ছে।" মঙ্গলবার রাতে গোয়ালতোড়ের মাকলি গ্রাম থেকে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। মাওবাদী কার্যকলাপে মদত দেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এঁদের গ্রেফতারির সঙ্গে মুড়াকাটার জঙ্গলে মাওবাদী পোস্টার উদ্ধারের কোন যোগসূত্র নেই বলে দাবি করেছেন জেলার পুলিশ সুপার। তৃণমূলের একটি সূত্রের মতে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর থেকেই জঙ্গলমহলে শান্তি ফিরতে শুরু করে। কারণ এক, মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়েছিলেন। তার পাশাপাশি শুভেন্দু অধিকারীকে জঙ্গলমহলের তিন জেলার পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে সেখানে রাজনৈতিক কর্মসূচি ও মানুষের সঙ্গে আস্থার সম্পর্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন। তাতে যে কাজ হয়েছিল তা তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ বারবার স্বীকার করেছেন। কিন্তু পরবর্তী কালে শুভেন্দুকে ওই তিন জেলার পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেন মমতা। সম্ভবত তা হয়েছিল তৃণমূলের তৎকালীন সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়ের পরামর্শে। তা ছাড়া স্থানীয় তৃণমূল নেতারাও সাধারণ মানুষের পাশে থাকার পরিবর্তে অনেকেই আখের গুছোতে নেমে পড়েন। ফলে এলাকায় অসন্তোষ বাড়তে থাকে। ক্ষোভ বাড়তে থাকে শ্রীকান্ত মাহাতোর মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধেও। এই পরিস্থিতিরই সুযোগ নিয়েছে মাওবাদীরা। তৃণমূলের অভিযোগ তাতে বিজেপি ও আরএসএসেরও মদত রয়েছে। মূলত এই কারণে এ বার পঞ্চায়েত ভোট জঙ্গলমহলে তৃণমূলের বিপর্যয় হয়েছে। তুলনায় ভাল ফল করেছে বিজেপি।

আরও পড়ুন: উনিশে অধীরকে পরাস্ত করার দায়িত্ব নিজের কাঁধে নিলেন শুভেন্দু

পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে তৃণমূলের ফল খারাপ হওয়ার পর ফের পশ্চিম মেদিনীপুরের পর্যবেক্ষকের দায়িত্ব এখন শুভেন্দুকে দিয়েছেন মমতা। শাসকদলের নেতাদের মতে, তাতে কিছুটা প্রমাদও গুণছে মাওবাদীরা। হতে পারে শুভেন্দু ও তৃণমূল নেতৃত্বকে ভয় পাইয়ে দিতেই পোস্টার ফেলা শুরু করেছে তারা। তবে পুলিশ ও প্রশাসনকে দিয়ে ও রাজনৈতিক ভাবে, এই দুই পদ্ধতিতেই মাওবাদী দমন করে জঙ্গলমহলে শান্তি কায়েম রাখার ব্যাপারে বদ্ধপরিকর সরকার।

```