Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের? ফের গুলিতে মৃত্যু মালদায়

দ্য ওয়াল ব্যুরো, মালদা: ফের শাসক দলের গোষ্ঠী কোন্দলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুরের গহমাবাদ। দু'পক্ষের বচসায় গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম আরও এক। রবিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে কবরস্থানের কা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের? ফের গুলিতে মৃত্যু মালদায়

শেষ আপডেট: 13 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো, মালদা: ফের শাসক দলের গোষ্ঠী কোন্দলকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুরের গহমাবাদ। দু'পক্ষের বচসায় গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম আরও এক। রবিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে কবরস্থানের কাছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মাসিদুর রহমান (২২)। বাড়ি ওই এলাকাতেই। ঘটনায় জখম হয়েছেন এক মহিলা। তাঁকে মহিলাকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর আগে মাসিদুরের বাবা নাইমুল হককে গুলি করার অভিযোগ উঠেছিল তৃণমূলের একটি গোষ্ঠীর কর্মীদের বিরুদ্ধে।  নিহতের মামা মনিরুল এলাকারই তৃণমূলের সক্রিয় কর্মী। গত পঞ্চায়েত নির্বাচনে মালিওর ১ গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। সেই সময় তাঁর মনোনয়ন প্রত্যাহারের জন্য এলাকারই তৃণমূলের দু'টি দলের মধ্যে ঝামেলা বাঁধে। তুলে নিয়ে যাওয়া হয় মাসিদুরের বাবা নাইমুলকে। তাঁর পায়ে গুলি করা হয় বলেও অভিযোগ। নির্বাচন জেতার পর মনিরুল তৃণমূলে যোগ দেন। কিন্তু গোষ্ঠী বিবাদ চলছিলই। তারই বলি হতে হল মাসিদুরকে। প্রত্যক্ষদর্শীদের কথায়, এলাকার তৃণমূলের দু'টি গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি চলছিল।সেটাই হাতাহাতিতে গড়ায়। ব্যাপক ভাবে গুলি ছোড়া শুরু হয় দু'পক্ষের মধ্যে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাসিদুরও। গুলি লেগে লুটিয়ে পড়েন তিনি। তাঁকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস বলেছেন, ‘‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে।’’  

```