Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে মুখ থুবড়ে পড়ল চিতাবাঘ

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার : বিকেল গড়িয়েছে তখন। হেলতে দুলতে বীরপাড়া থেকে ফালাকাটাগামী ৩১ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিল সে। হঠাৎই তীব্র গতিতে ছুটে আসা একটি গাড়ি ধাক্কা মারে তাকে। আর গাড়ির ধাক্কায় জাতীয় সড়কের উপরেই হুমড়ি খেয়ে পড়ে যায় সে। দীর্ঘ

গাড়ির ধাক্কায় জাতীয় সড়কে মুখ থুবড়ে পড়ল চিতাবাঘ

শেষ আপডেট: 15 September 2018 16:02

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার : বিকেল গড়িয়েছে তখন। হেলতে দুলতে বীরপাড়া থেকে ফালাকাটাগামী ৩১ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিল সে। হঠাৎই তীব্র গতিতে ছুটে আসা একটি গাড়ি ধাক্কা মারে তাকে। আর গাড়ির ধাক্কায় জাতীয় সড়কের উপরেই হুমড়ি খেয়ে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ সড়কের উপরেই পড়ে থাকে আহত চিতাবাঘটি। সন্ধের মুখে তাসাটি চা বাগানের কাছে জাতীয় সড়কের উপর একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ দেখে ততক্ষণে ভিড় জমছে নিরাপদ দূরত্বে। সড়কের উপর চিতাবাঘ দেখে যখন অনেকেই আতঙ্কিত, অনেকে আবার অতি উৎসাহী। আহত চিতাবাঘকে লক্ষ্য করে পাথরও ছুড়তে থাকেন কেউ কেউ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনদফতরের কর্মীরা। তার আগেই অবশ্য মানুষের আচরণে তিতিবিরক্ত চিতাবাঘটি খুড়িয়ে খুড়িয়েই ঢুকে যায় পাশের চা বাগানে। এতেই আতঙ্কিত চা শ্রমিকরা হইচই জুড়ে দেন। দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। আসে ফালাকাটা ১৭ ব্যাটেলিয়ান এসএসবি ও। বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি করে কাবু করে চিতাবাঘটিকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ খয়েরবাড়ির পুনর্বাসন কেন্দ্রে। বনদফতর সূত্রে খবর , চিতাবাঘটির চিকিৎসা শুরু হয়েছে । তার পেছনের বাঁ পায়ে আঘাত লেগেছে বলে প্রাথমিক অনুমান বনকর্মীদের । জলপাইগুড়ির অনারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধূরী বলেন , ‘‘রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আহত হয় চিতা বাঘটি । গাড়িটির খোঁজ চালানো হচ্ছে । চিতাবাঘটির কোমরে ও পেছনের পায়ে আঘাত লেগেছে বলে মনে হচ্ছে।  চিকিৎসা চলছে।  

```