দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সোদপুর ট্রাফিক মোড়ে এক যুবককে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। ওই যুবক এলাকার পরিচিত তৃণমূল কর্মী বলে জানা গেছে। পুলিশসূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে সোদপুর মোড়ে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন পরিতোষ দাস নামে ওই তৃণমূল কর্মী। আচমকাই তাঁকে লক্ষ্য করে পরপর তিন- চারটি গুলি করে দুষ্কৃতীরা। ওই যুবক মাটিতে লুটিয়ে পড়তেই এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা।
পরিতোষের বুকে ও পিঠে গুলি লাগে বলে জানা গিয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে স্থানীয় মানুষজন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কী কারণে ওই যুবকের উপর হামলা চালানো হল খতিয়ে দেখা হচ্ছে তাও।