Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মাঝপথে ইঞ্জিন বিকল , সরাতে সময় লাগায় ট্রেন চলাচলে বিঘ্ন

দ্য ওয়াল ব্যুরো, মালদা : গভীর রাত থেকে লাইনের উপর বিকল হয়ে পড়ে রইল ট্রেনের ইঞ্জিন। ফলে ব্যাহত হল উত্তর পূর্বাঞ্চলের ট্রেন চলাচল। সকাল থেকে দীর্ঘক্ষণ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে একাধিক দূরপাল্লার ট্রেন। সময়মতো গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভে

মাঝপথে ইঞ্জিন বিকল , সরাতে সময় লাগায় ট্রেন চলাচলে বিঘ্ন

শেষ আপডেট: 14 February 2019 08:52

দ্য ওয়াল ব্যুরো, মালদা : গভীর রাত থেকে লাইনের উপর বিকল হয়ে পড়ে রইল ট্রেনের ইঞ্জিন। ফলে ব্যাহত হল উত্তর পূর্বাঞ্চলের ট্রেন চলাচল। সকাল থেকে দীর্ঘক্ষণ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে একাধিক দূরপাল্লার ট্রেন। সময়মতো গন্তব্যে পৌঁছতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। মালদা স্টেশনে অপেক্ষারত এক যাত্রী বিশাল ঘোষ বলেন, ‘‘কী কারণে ট্রেনের যাত্রা থমকে গিয়েছে সে সম্পর্কে কিছুই জানানো হয়নি । ট্রেন দেরিতে চলছে শুধুমাত্র এটুকুই মোবাইলে এসএমএস পেয়েছি।’’ কারণ জানতে না পারায় কতক্ষণে ট্রেন ছাড়বে তা নিয়েও বিভ্রান্তি সৃষ্টি হয়। বুধবার গভীর রাতে কাটিহার ডিভিশনের সামসি ও মালাহার স্টেশনের মাঝামাঝি জায়গায় হঠাৎ ডাউন লাইনে বিকল হয়ে পড়ে কাটিহার-মালদা ডিএমইউ ট্রেনের ইঞ্জিন। ফলে ডাউন লাইনে রেল চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে রাতেই ইঞ্জিনটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করেন রেলকর্মীরা। তবে সকাল ন’টা পর্যন্ত লাইনের ওপর থেকে সরানো যায়নি ইঞ্জিনটিকে। স্বাভাবিক ভাবেই বিভিন্ন স্টেশনে আটকে পড়ে শতাব্দী এক্সপ্রেস,পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল সহ একাধিক দূরপাল্লার ট্রেন। বেলার দিকে ইঞ্জিনটিকে লাইন থেকে সরাতে সক্ষম হন রেলকর্মীরা। সামসি স্টেশনে নিয়ে যাওয়া হয় ইঞ্জিনটিকে। রেল সূত্রে খবর,ট্রেন চলাচল শুরু হলেও এই ঘটনার জেরে অনেক ট্রেন এখনও দেরিতে চলছে। অবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। যদিও এই ঘটনা সম্পর্কে রেল কর্তৃপক্ষের কোনও বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

```