Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাতীয় সড়ক অবরুদ্ধ, চলছে ভাঙচুর, অশান্ত আমডাঙা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : দু’দিন ধরে অবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক। চলছে ভাঙচুর, লুঠতরাজ। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে আমডাঙা। শুক্রবারের পর শনিবার সকাল থেকেই ফের অশান্ত হয়ে উঠেছে আমডাঙা। থানা থেকে তিন-চার কিলোমিটারের মধ্যে পরের

জাতীয় সড়ক অবরুদ্ধ, চলছে ভাঙচুর, অশান্ত আমডাঙা

শেষ আপডেট: 14 December 2019 12:45

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা : দু’দিন ধরে অবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক। চলছে ভাঙচুর, লুঠতরাজ। কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে আমডাঙা। শুক্রবারের পর শনিবার সকাল থেকেই ফের অশান্ত হয়ে উঠেছে আমডাঙা। থানা থেকে তিন-চার কিলোমিটারের মধ্যে পরের পর অশান্তির ঘটনা ঘটলেও পুলিশ নির্বিকার বলে স্থানীয় মানুষদের অভিযোগ। বিডিও অফিসের মোড়, রোফিপুর মোড়, রায়পুর, আবালসিদ্ধি, রঙমহল, কাচারি প্রভৃতি বেশ কয়েকটি জায়গায় সকাল থেকে চলছে অবরোধ। ৩৪ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি অবরূদ্ধ। দাঁড়িয়ে রয়েছে কয়েক হাজার ট্রাক। শনিবার সকাল থেকে ভাঙচুর করা হয় বেশকয়েকটি ট্রাক ও যাত্রীবাহী বাস। ফলে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। উপায় না পেয়ে ২৫ থেকে ৩০ কিলোমিটার পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছতে পায়ে হেঁটে রওনা দেন অনেকেই। সকাল থেকে এলাকার বেশ কয়েকটি বিজেপি অফিস ভেঙে জ্বালিয়ে দেওয়া হয় স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ। ভাঙচুর করা হয়েছে বেশকিছু দোকান ও বাড়ি।  আতঙ্কিত স্থানীয় মানুষজনের দাবি, এলাকায় হামলা চালাচ্ছে আন্দোলনকারীরা। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যাপারে পুলিশ কোনও পদক্ষেপ করছে না। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “মেরেধরে কিছু হবে না। আন্দোলনকারীদের বোঝাতে হবে।” একইসঙ্গে তিনি এও বলেন, “যে ভাবে প্রতিবাদ হচ্ছে, তা ঠিক নয়। গণতন্ত্রে কখনই হটকারিতা চলে না। মানুষের অসুবিধা করে আন্দোলন করা যাবে না। মুখ্যমন্ত্রীও সংযম রাখতে বলেছেন। তাঁর উপর সবার ভরসা করা উচিত।” আপাতত অবশ্য কবে শান্তি ফিরবে সেদিকেই তাকিয়ে রয়েছে আমডাঙা।

```