Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দীপেন্দুর মায়ের শ্রাদ্ধ, নিমন্ত্রণ পত্র জাল করে শ্রীঘরে তৃণমূল কর্মী

বিমল বসু, বসিরহাট:  শিশু দিবসে শিশু সুলভ দুষ্টুমি করে গ্রেফতার হল বসিরহাটের এক তৃণমূল কর্মী ! যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন, শিশু না ছাই, আসলে সব বদমায়েশি। হাতে হাতকড়া পরেও ধৃত উৎপল বিশ্বাস কিন্তু নির্বিকার। বলছেন, “ও মা! আমার সঙ্গে যে বন

দীপেন্দুর মায়ের শ্রাদ্ধ, নিমন্ত্রণ পত্র জাল করে শ্রীঘরে তৃণমূল কর্মী

শেষ আপডেট: 14 November 2018 12:28

বিমল বসু, বসিরহাট:  শিশু দিবসে শিশু সুলভ দুষ্টুমি করে গ্রেফতার হল বসিরহাটের এক তৃণমূল কর্মী ! যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন, শিশু না ছাই, আসলে সব বদমায়েশি। হাতে হাতকড়া পরেও ধৃত উৎপল বিশ্বাস কিন্তু নির্বিকার। বলছেন, “ও মা! আমার সঙ্গে যে বন্ধুরা শ্মশানে পোড়াতে গিয়েছিল তাদের নেমন্তন্ন করেছি। অন্যায় কী করেছি!” ভাবতে বসলেন তো ! কে-কাকে-কখন দাহ করতে গেলেন?  তার সঙ্গে হাতে হাতকড়ারই বা সম্পর্ক কী ? উৎপলের বাড়ি বসিরহাটের ট্যাকড়া এলাকায়। এমনিতে বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় নোট জালপরিচয়পত্র জালশংসাপত্র জাল আকছার শোনা যায়। কিন্তু উৎপল শ্রীঘরে গিয়েছে জাল নেমন্তন্ন পত্র ছাপিয়ে। গোটা চাকরি জীবনে এমনটা না কি দেখেননি দুঁদে পুলিশ কর্মীরাও। আবার যাঁর তাঁর নামে নয়বিধায়কের নামে নেমন্তন্নের কার্ড ছাপিয়েছেন বসিরহাট কলেজের এই প্রাক্তন টিএমসিপি কর্মী।

আরও পড়ুন- তৃণমূলে এখন ফিক্সড মেনু, শুক্রবারও ভাত আর জোড়া ডিম

বসিরহাট দক্ষিণের বিধায়ক দীপেন্দু বিশ্বাস। প্রাক্তন ফুটবলার। গত ৪ নভেম্বর মৃত্যু হয়েছে দীপেন্দুর মা লীলা বিশ্বাসের। শ্রাদ্ধানুষ্ঠানের পরে আগামীকালবৃহস্পতিবার নিয়মভঙ্গ। বসিরহাটের বিদ্যুৎ সংঘের মাঠে। বিধায়কের পরিচিতির গণ্ডি বিশাল। তাই শ্রাদ্ধানুষ্ঠানে আমন্ত্রিত প্রায় তিন হাজার মানুষ। দীপেন্দু জানানহঠাৎই ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে জানতে পারেন একজন তাঁর নাম লেখা নিমন্ত্রণপত্র জাল করে বহু মানুষকে নেমন্তন্ন করছেন। এরপরেই পুলিশকে জানান তাঁরা। গ্রেফতার করা হয় উৎপল বিশ্বাস নামে ওই ব্যক্তিকে। আজ বসিরহাট আদালতে তোলা হয় ধৃতকে। কেন এমন কাজ করলেন তিনি?  বারবার প্রশ্ন করা হলে নিরুত্তর থাকারই চেষ্টা করেন। একসময় বলেন, “শ্মশানে তো গিয়েছিলাম। আমার অনেক বন্ধুরাও গিয়েছিল। তাই ওদের নেমন্তন্ন করেছি।” বন্ধুদের নেমন্তন্ন করার এই খবরে অবশ্য চিন্তার ভাঁজ বিধায়কের কপালে। “ বুঝতে পারছি না ঠিক কত জনকে নেমন্তন্ন করেছে। খাবারের পরিমাণ বাড়াতে বলে দিয়েছি। না হলে তো কম পড়ে যাবে।”

আরও পড়ুন-সুপুরি পাতা নাকে ডলে, শর্সের তেল কানে ঢেলে ভূত তাড়ানোর চেষ্টা

নিয়মভঙ্গের মেনুতে আরও অনেক কিছুর সঙ্গে রয়েছে দই কাতলাভেটকি পাতুরিচিংড়ি মালাইকারি। দীপেন্দুর মায়ের পছন্দের এগ ফামিন্দাও রয়েছে মেনুতে। বাড়তি অতিথির আগমনে যদি কম পড়ে যায় খাবারে আগেভাগেই তৎপর হয়েছেন বিধায়ক।  আর এই পুরো পর্বে বসিরহাটের এক পুলিশ কর্তা বলছেন, “সীমান্তে এত ডিউটি করেছি। নোট জালসই জালভোটার কার্ড জাল সবই দেখেছি। তাই বলে নিমন্ত্রণ পত্র জাল। এই জীবনে আর কত দেখবো?”

```